somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে ২ হাজার ২০০ কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ ও ৩০০ কিলোমিটার লাইন সংস্কার করাসহ আরও অনেক উন্নয়ন মূলক কজের জন্য একনেকে ৭২০ কোটির ৪ প্রকল্প অনুমোদন দিয়েছে বর্তমান সরকার

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭০ কোটি ৭২০ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি কোষাগার থেকে দেয়া হবে ৫৬৪ কোটি ৭০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ১৫৬ কোটি টাকা। ৩৩১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১ (প্রথম সংশোধন) প্রস্তাব’ শীর্ষক একটি সংশোধিত প্রকল্প পাস হয়েছে। ২০১০ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পে সে সময় ব্যয় ধরা হয়েছিল ২৬৭ কোটি ৭২ লাখ টাকা। প্রকল্পটিতে আইডিবি’র ২ কোটি মার্কিন ডলারের প্রকল্প সাহায্য দেয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে ঋণ চুক্তি চূড়ান্ত না হওয়ায় ২০১৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে ২৪ জুন ২০১৪ তারিখে বাংলাদেশ সরকারের সাথে আইডিবি’র চুক্তিটি চূড়ান্ত হলে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পাদনের জন্যে সংশোধিত প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়। মুদ্রার বিনিময় হার ২০১০ সালের তুলনায় বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিজনিত কারণে প্রকল্পটির বর্তমান ব্যয় বৃদ্ধি পেয়ে ৩৩১ কোটি ৮০ লাখ টাকা ধরা হয়েছে, পূর্বে যা ২৬৭ কোটি ৭২ লক্ষ টাকা ছিল। এ প্রকল্পের আওতায় ২ হাজার ২০০ কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ ও ৩০০ কিলোমিটার লাইন সংস্কার করা হবে। দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে হলে বরিশাল বিভাগে ২ হাজার ২শ’ কিলোমিটার নতুন লাইনের পাশাপাশি আরও ৭ হাজার ৩শ’ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করতে হবে। একনেক সভায় ৪৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনি টেস্ট (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পও পাস হয়েছে। এর উদ্দেশ্য হল ভিশন ২০২১ অনুয়ায়ী বাংলাদেশে দৈনিক জনপ্রতি ১৫০ মিলিলিটার দুধপ্রাপ্তি নিশ্চিত করতে দুধ উৎপাদন বছরে ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা। প্রাণীসম্পদ অধিদপ্তর এ প্রকল্প ২০১৯ সালের জুনের মধ্যে সম্পন্ন করবে। একনেকে আরও দুটি সংশোধিত প্রকল্প পাস হয়েছে। এগুলো হল: ১৯৮ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ (১ম পর্যায় শীর্ষক প্রকল্প এবং ১৯ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্প।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×