রাজধানীর বারিধারায় প্রায় আড়াই হাজার একর জায়গাজুড়ে আরো একটি আবাসিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এটা হবে সম্পুর্ণ ফ্লাট প্রকল্প। পূর্ব বারিধারা অথবা বারিধারা দ্বিতীয় প্রকল্প হিসেবে এর নামকরণ করা হবে। এর আগে রাজউকের সব আবাসিক প্রকল্পই উন্নয়ন করে প্লট হিসেবে বিক্রি করে দেয়া হয়েছিল। এতে যারা প্লট পেয়েছেন তারাই লাভবান হয়েছেন। এবার আরো অধিকসংখ্যক মানুষের আবাসনের কথা চিন্তা করে “একজন এক ফ্লাট” এই ভিত্তিতে প্রকল্পের প্রায় সব জায়গাজুড়ে ফ্লাট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বারিধারার কূটনৈতিক এলাকাসংলগ্ন বলে এটা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সরকারি ও বেসরকারি মহলে। বারিধারার কূটনৈতিক এলাকার আমেরিকান দূতাবাসের বিপরীতে মাদানী এভিনিউ হিসেবে যে রাস্তাটি বালু নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে এর দুই পাশের বিস্তীর্ণ এলাকা অধিগ্রহণ করে আবাসিক এলাকাটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া বুড়িগঙ্গার তীরে ঝিলমিলের আশপাশে আরো অনেক জায়গা রয়েছে যেখানে কিছু সংস্কার করে চমৎকার আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলবে বর্তমান সরকার। সরকারের এ পদক্ষেপের ফলে রাজধানীবাসীর আবাসন সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।
আবাসন সমস্যা হ্রাসে বারিধারায় আড়াই হাজার একরে আরো একটি আবাসিক প্রকল্প হাতে নিয়েছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।