somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশের অর্থনীতির মজুদ ২২শ’ কোটি ডলার ছাড়িয়েছে

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেমিটেন্স বৃদ্ধি ও আমদানি ব্যয় কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আয়ে ভাল প্রবৃদ্ধি থাকায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ২ হাজার ২শ’ কোটি ডলারের মাইলফলকে পৌঁছেছে। এরই মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ আবারও নতুন রেকর্ডে বা উচ্চতায় অবস্থান নিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। কেন্দ্রীয় ব্যাংকের এই রিজার্ভ পাকিস্তানের তুলনায় দ্বিগুণ। বর্তমান সরকারের প্রচেষ্টায় অর্থনীতির সার্বিক সূচকগুলো বর্তমানে ইতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে। রপ্তানি আয়, আমদানি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বিপদের বন্ধু, দুর্দিনে নয়, সুদিনেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ছে। অর্থনীতির এ ধারাবাহিক সাফল্য আমাদের জন্য আনন্দের। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার দিনশেষে ২২ বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়ে যায়। মূলত দেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি, রেমিটেন্সে গতি, বিদেশ থেকে কর্পোরেট ঋণগ্রহণ ও আমদানি ব্যয় কমে যাওয়ায় এ রিজার্ভ বেড়েছে। রিজার্ভের এ অর্থ দিয়ে দেশের জন্য সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। চলতি বছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন ১৪৮ কোটি ২০ লাখ ডলার। এর আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে ২০১২ সালের অক্টোবরে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার। ২০১৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) রেমিটেন্স বাবদ দেশে এসেছে ৮৯৩ কোটি ৭৯ লাখ ডলার। এই অর্থ ২০১৩ সালের প্রথম সাত মাসের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বেশি। এক সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তান ও শ্রীলঙ্কার নিচে ছিল। বর্তমানে এই রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয়। এই রিজার্ভ দিয়ে ছয় মাসের আমদানি ব্যয়ের সমতুল্য পর্যায়ে উঠানো নিঃসন্দেহে এক বড় অর্থনৈতিক সাফল্য। বর্তমান সরকারের প্রচেষ্টায় অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যে এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছে- উচ্চমাত্রার বৈদেশিক মুদ্রার মজুদ তারই প্রমাণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×