সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বোরো সংগ্রহ অভিযান। ইতোমধ্যে ৭ লাখ মেট্রিকটন চাল এবং দেড় লাখ মেট্রিকটন গম সংগ্রহ করা হয়েছে। এতে আরও সুদৃঢ় অবস্থায় দেশের খাদ্য পরিস্থিতি। বর্তমানে দেশে মজুদের পরিমাণ সাড়ে ১৩ লাখ মেট্রিকটন। বোরো সংগ্রহের মেয়াদ আগস্ট পর্যন্ত থাকলেও তা আরও এক মাস বাড়তে পারে। বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন কৃষক সমাজ। রবিবার পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৫৪ মেট্রিকটন। এর মধ্যে সরাসরি চাল সংগ্রহ করা হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৪৯২ মেট্রিকটন। এ ছাড়া ধান চালের আকারে সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৪৬২ মেট্রিকটন। এবার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ মেট্রিকটন। এর মধ্যে মিল মালিকের সঙ্গে এ পর্যন্ত চুক্তি হয়েছে ৯ লাখ ৫ হাজার ২০৮ মেট্রিক টন। সুদৃঢ় অবস্থায় দেশের খাদ্য পরিস্থিতি। বর্তমানে মজুদের পরিমাণ সাড়ে ১৩ লাখ মেট্রিকটন। এর মধ্যে সাড়ে তিন লাখ মেট্রিকটন গম এবং বাকি ১০ লাখ মেট্রিকটন চাল রয়েছে। বিগত বছরের চেয়েও এ সময় আড়াই লাখ মেট্রিকটন মজুদ বেড়েছে। অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্য সংগ্রহের কার্যক্রমের অগ্রগতিও উল্লেখযোগ্য। ইতোমধ্যে সাত লক্ষাধিক মেট্রিকটন চাল এবং প্রায় দেড় লাখ মেট্রিকটন গম সংগ্রহ করা হয়েছে। এই সংগ্রহ অভিযান চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে এবারের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
সুদৃঢ় অবস্থায় দেশের খাদ্য পরিস্থিতি। বর্তমান সরকারের চলতি মেয়াদে খাদ্য মজুদ আড়াই লাখ টনে বৃদ্ধি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।