বর্তমান সরকার দরিদ্র ও অসহায় লোকজনের বাসস্থানের ব্যবস্থাসহ জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সারাদেশে সম্প্রসারিত করতে যাচ্ছে গুচ্ছগ্রাম কর্মসূচী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সারাদেশে সম্প্রসারিত হচ্ছে ভূমিহীনদের পুনর্বাসনে গুচ্ছগ্রাম কর্মসূচী। এর মাধ্যমে পল্লী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে এবং নদী ভাঙ্গনের ফলে দুর্গত পরিবারকে সরকারী খাসজমিতে তৈরিকৃত ইকোভিলেজে বসতভিটাসহ স্বামী-স্ত্রী উভয়ের নামে অথবা একক নামে কবুলিয়্যাত প্রদান করে দারিদ্র্য বিমোচন অথবা নারী অধিকার নিশ্চিত করা, পুনর্বাসিত পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা দেয়া, শিক্ষা, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও দীর্ঘমেয়াদী পুকুর লিজ প্রদান করাসহ আয় বর্ধনমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ দেয়া হবে। দরিদ্র ও অসহায় লোকজনের বাসস্থানের ব্যবস্থাসহ তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) কর্মসূচীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কর্মসূচীর সফল সমাপ্তির জন্য প্রস্তাবিত তৃতীয় সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংশোধনীতে ব্যয়ের ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না। শুধু সময় বাড়বে এক বছর। যদিও সাধারণভাবে পরিকল্পনা কমিশন প্রকল্পের সংশোধনকে নিরুৎসাহিত করে, তারপরও গুরুত্বের কথা বিবেচনা করে একনেকে সংশোধনী প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। কর্মসূচীর আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে খাসজমিতে ইকোভিলেজ প্রতিষ্ঠার জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় বসতভিটা উঁচুকরণ, পুকুর খনন, পুনর্খনন ও সংযোগ রাস্তা নির্মাণ, প্রতি পরিবারের জন্য ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেসসহ (১২টি আরসিসি পিলার, স্টিলের রুফ ট্রাস্ট, সিজিআই সিটের বেড়া ও চালসহ দুইকক্ষ বিশিষ্ট) পৃথক ঘর, রান্নাঘর ও পায়খানা নির্মাণ, গভীর-অগভীর নলকূপ, রিংওয়েল বা পন্ডস্যান্ড ফিল্টার স্থাপন, প্রত্যেক পরিবারকে সর্বনিম্ন শূন্য দশমিক ৪ একর বসতভিটা নামজারি কবুলিয়্যাত প্রদান, প্রতিটি গুচ্ছগ্রামে একটি করে মাল্টিপারপাস হল নির্মাণ, ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য ৮ কোটি ৭৪ লাখ টাকার কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের মাটিতে পরিচালনা করা বর্তমান সরকারের একটি সাহসী ও মহৎ উদ্যোগের কারনেই সম্ভব বলে মনে করে দেশের সাধারণ মানুষ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।