সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণের লক্ষ্যে কেনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা বন্ধের লক্ষ্যে অত্যাধুনিক মনিটরিং যন্ত্রপাতি কিনছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই মধ্যে তিন কোম্পানিকে টেকনিক্যাল রেসপনসিভ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোম্পানি তিনটি এরই মধ্যে আর্থিক প্রস্তাব দাখিল করেছে। এখন এই তিন কোম্পানির আর্থিক প্রস্তাব আরও মূল্যায়ন করে চূড়ান্তভাবে নির্বাচিত একটি কোম্পানির সঙ্গে চুক্তি অনুমোদনের জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনটি কোম্পানিকে টেকনিক্যালি রেসপনসিভ হিসেবে নির্বাচন করা হয়েছে। এখন আরও যাচাই-বাছাই শেষে একটি কোম্পানিকে মনোনীত করা হবে। কারিগরি মূল্যায়ন কমিটি পাঁচটি প্রতিষ্ঠান থেকে চূড়ান্তভাবে তিনটিকে মনোনীত করেছে। মনোনীত তিন কোম্পানি হচ্ছে সফ্রিকম, এন সফট ও এসজিএস। মনোনীত তিনটি কোম্পানির আর্থিক প্রস্তাবের মধ্যে সফ্রিকম প্রায় ৯০ লাখ মার্কিন ডলার, এন সফট প্রায় ৩ কোটি ৪০ লাখ ডলার এবং এসজিএস প্রায় ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রস্তাব দেয়। চলতি বছরের শুরু থেকে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে নানামুখী তৎপরতা জোরদার করে বিটিআরসি। এর মধ্যে রয়েছে বৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান, টার্মিনেশন রেট কমানো, রাজস্ব ভাগাভাগি করা। সর্বশেষ উদ্যোগে বিটিআরসির জাতীয় মনিটরিং সেন্টার (এনএমসি) প্রকল্পের আওতায় ভিওআইপি ব্যবসার অবৈধ কল চিহ্নিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হচ্ছে। এনএমসির প্রকল্পের মাধ্যমে যে যন্ত্রপাতি আনা হচ্ছে তার মাধ্যমে দেশের সব মোবাইল অপারেটরসহ ১২০ থেকে ১২৫টি প্রতিষ্ঠান যারা এ ব্যবসায় জড়িত, তাদের সব কার্যক্রম মনিটরিং করা হবে। ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডবিস্নউ), ইন্টার কানেকশন এঙ্চেঞ্জ (আইসিএঙ্), সাবমেরিন ক্যাবল মনিটরিং এবং সব ধরনের ভয়েস কল ও ডাটা মনিটরিং করা হবে। তিন বছর মেয়াদের জন্য অত্যাধুনিক এসব যন্ত্রপাতি কেনা হচ্ছে। এসব যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা গেলে অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।