বিএনপি চেয়ারপার্সনসহ অন্য নেতারা ২০ দলের আন্দোলন আসছে বলে বার বার হুঙ্কার দিলেও অতীতের মতো আর জোটের কর্মসূচীতে সামনে থাকছে না জামায়াত। নেতৃত্ব দিয়ে ফের রোষানলে পড়তে নারাজ জামায়াতের শীর্ষ নেতৃত্ব। বিএনপির পক্ষ থেকে সমমনা উগ্রবাদী ইসলামী দলকে নিয়ে আন্দোলনে নামার আহ্বান জানালেও জামায়াত-শিবিরের শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে এককভবে রোষানলে পড়তে চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষনেতাদের বিরুদ্ধে রায় ঘোষণা, নেতা-কর্মীদের গ্রেফতার ও রিমান্ড এড়াতেই এ পরিকল্পনা দলটির। ইতোমধ্যেই জামায়াত নেতারা নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনকে। নিজ দলের নেতাদের ফাঁসি থেকে বাঁচাতে ব্যস্ত জামায়াত-শিবিরকে আগের মতো কোনভাবেই মনের মতো করে বাগে আনতে পারছেন না জোট নেত্রী খালেদা জিয়া। সরকার পতন আন্দোলনে নামা হবে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের এমন হুংকারকে পাত্তা দিচ্ছেন না অনেক নেতা। উল্টো বিএনপির হুংকার নিয়ে রসিকতা করছেন দলের নেতারা। ব্যক্তিনির্ভর দলগুলোর ‘ওয়ানম্যান শো’ নীতি পাল্টে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে অংশগ্রহণ করার পূর্বাভাস মিললেই নেতাকর্মীদের কর্মসূচী বাস্তবায়নের নির্দেশ দেবে জামায়াত। জোটের অধিকাংশ নেতা ঘরে বসে থাকলে এককভাবে জামাতের পক্ষে নামা সম্ভব হবে না। বিএনপি নেতাদের আমরা বলেছি, জোটের কথা যেমন ভাবতে হবে আমাদের দল ও আটক নেতাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। এবার কেবল ঘোষণাতেই জোটের ব্যানারে সামনে থেকে আন্দোলনের মাঠে নামা যাবে না। রাজনীতির এই সমীকরণ বেগম খালেদা জিয়াকে কোথায় নিয়ে যাবে তাহা এখন দেখার বিষয়।
জামায়াত-শিবিরকে আগের মতো বাগে আনতে পারছেন না জোট নেত্রী খালেদা জিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।