somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন সরকার বা মন্ত্রী ক্ষমতা হাতছাড়া করতে চায় না, এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের ক্ষমতা সম্প্রচার কমিশনের হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রীসভায় অনুমোদিত হবার পর নীতিমালাটি নিয়ে অনেক বিভ্রান্তিমূলক সমালোচনা শুরু হয়েছিল। নীতিমালায় অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনকে অনুৎসাহিত করার কথা আছে, সেটি নিয়ে অনেকে বলছেন, কোনটি অসত্য, কোনটি বিভ্রান্তিমূলক, সেটা বুঝবো কিভাবে? কারা এটি নির্ধারণ করবে? কারো কাছে যেটা অসত্য বা বিভ্রান্তিমূলক, অন্যের কাছে তা সত্যও হতে পারে। এরকম নানামূখী বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং এসব বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপি আবার নীতিমালাটি বাতিলের আন্দোলন করবে বলেও জানিয়েছে। এসব সমালোচনা বিভ্রান্তিমূলক, কারণ নীতিমালায় এর পর্যাপ্ত ব্যাখ্যা থাকার কথা নয়, পর্যাপ্ত ব্যাখ্যা থাকবে আইনে। এটা জেনে-বুঝে বা না জেনে-বুঝে নীতিমালাটিকে বিতর্কিত করার চেষ্টা করেছেন অনেকেই। পর্যাপ্ত ব্যাখ্যাসহ আইন তৈরী করার জন্য একমাসের মধ্যে কমিটি গঠন করা হবে। যারা এতোদিন কোনটি অসত্য ও বিভ্রান্তিমূলক এমন প্রশ্ন তুলেছেন, তারা নিশ্চয়ই এবার আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা নিয়ে এসবের যথাযথ ব্যাখ্যাসহ আইন তৈরীতে সহায়তা করবেন। আইন তৈরী হলে সেই আইনের ভিত্তিতে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে, সম্প্রচার কমিশনই সম্প্রচার কার্যক্রম মনিটরিং করবে এবং অভিযোগ পেলে আইনের ভিত্তিতে তারা যথাযথ ভূমিকা গ্রহণ করবে। কোন সরকার বা মন্ত্রী ক্ষমতা হাতছাড়া করতে চায় না। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের ক্ষমতা সম্প্রচার কমিশনের হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের বেসরকারি টেলিভিশনের উন্নয়নের জন্যই এই নীতিমালা প্রয়োজন। কিন্তু যারা এর বিরুদ্ধে কথা বলছেন, যারা বলছেন এটা স্বাধীন মতামত প্রকাশকে বাধাগ্রস্থ করবে, তারাই মূলতঃ সম্প্রচার কার্যক্রমকে অন্ধকারের মধ্যে রাখতে চাচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×