বাংলাদেশের ভিতরে ভারতের দাসিয়ারছড়া ছিটমহল, দাসিয়ারছড়া ছিটমহলের ভিতরে আবার বাংলাদেশের আরেকটি ছিটমহল চন্দ্রপাড়া, যেখানে বাস করছে বাংলাদেশের ৬৬ পরিবারের ৩৩৩ জন জনগণ। তাদেরকে ভারতীয় ভূখন্ড ব্যবহার করে আসতে হয়, আবার দাসিয়ারপাড়ার মানুষকে ভারতে যেতে হলে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করতে হয়। নিজ দেশে পরবাসী তারা সবাই। যেখানে বাস, সেখানে নেই তাদের কোন অধিকার, আবার অধিকার যেখানে সেখানে যাওয়া প্রায় দুষ্কর। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৪ হাজার ২৬৮ একর ভূমি নিয়ে আছে দুই দেশের এরকম মোট ১৬২টি ছিটমহল। তার মধ্যে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৫৮ একর। বাংলাদেশের ৫১টি ছিটমহলের জমির পরিমাণ ৭ হাজার ১১০ একর। ভারতীয় ছিটমহলগুলোর অধিকাংশই রয়েছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। এ সবের মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি ও নীলফামারিতে চারটি ভারতীয় ছিটমহল রয়েছে। অপরদিকে বাংলাদেশের ৫১টি ছিটমহলের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর মধ্যে ৪৭টি কুচবিহার ও চারটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আগামী ডিসেম্বরের মধ্যে ভারত স্থলচুক্তি করতে চায় বাংলাদেশের সাথে। এ চুক্তি হলে ছিটমহলের বাসিন্দাদের ৬৬ বছরের সমস্যার সমাধান ঘটবে, অধিকার নিয়ে বাঁচবে তারা নিজ দেশে, নিজ ভূমিতে।
বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ডিসেম্বরের মধ্যে স্থলচুক্তি সই করতে আগ্রহী ভারত। চুক্তিতে ছিটমহলের বাসিন্দাদের ৬৬ বছরের সমস্যার অবসান ঘটবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।