somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধ নিয়ন্ত্রণের গুরুত্ব বিবেচনা করে পুলিশের হাইওয়ে বিভাগকে সরকারের ঢেলে সাজানোর উদ্যোগকে স্বাগত সুশীল সমাজের

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢেলে সাজানো হচ্ছে হাইওয়ে পুলিশকে। নানা সমস্যায় থাকা পুলিশের এ বিভাগটিকে আধুনিক করার কাজ চলছে। মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রেখে মানুষের ভোগান্তি কমাতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় মহাসড়কে নির্মাণ করা হচ্ছে ৫০টি স্থায়ী আউটপোস্ট। ইতোমধ্যেই ২৯টির কাজ শেষ হয়েছে। এর মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় নির্মিত হয়েছে ১১টি। প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেয়া হয়েছে আউটপোস্টগুলোতে। বাকি ২১টি নির্মাণের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে হাইওয়ে পুলিশকে মামলা তদন্তের ক্ষমতা প্রদানসহ আনুষঙ্গিক সুবিধা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে ১১ হাজার ৮০৬ কিলোমিটার মহাসড়ক রয়েছে। সারাদেশের মহাসড়কগুলোতে ২০৮ ব্ল্যাকস্পট (দুর্ঘটনাপ্রবণ এলাকা) রয়েছে। সারাদেশে রেজিস্ট্রেশনকৃত প্রায় ২১ লাখ বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করে। বাস্তবে শুধু মহাসড়কেই প্রায় ২৫ লাখেরও বেশি যানবাহন চলাচল করে, যা মহাসড়কের পরিমাণের তুলনায় অনেক বেশি। যার কারণে যানজট ও দুর্ঘটনায় অধিক প্রাণহানির ঘটনা ছাড়াও ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। প্রতিবছর গড়ে সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় প্রায় ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। মৃত্যুর পাশাপাশি সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে অন্তত ২০ হাজার মানুষ আহত হন। আহতদের মধ্যে গড়ে অন্তত ৫ হাজার মানুষকে চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়। মহাসড়কের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে ২০০৫ সালের ১১ জুন বাংলাদেশে পুলিশের হাইওয়ে পুলিশ বিভাগ চালু হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার হাইওয়ে পুলিশ সৃষ্টি করেছিল, তা সফল হয়নি। উপরন্তু পুলিশের এই শাখা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা হরিলুট করার অভিযোগ আছে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকার গুরুত্ব বিবেচনা করে পুলিশের হাইওয়ে বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় ২০১১ সালের ১ জানুয়ারি হাইওয়ে পুলিশের জন্য ৫০টি স্থায়ী আউটপোস্ট নির্মাণের কাজ শুরু করা হয়। গত ঈদ-উল-ফিতরের আগে ব্ল্যাকস্পট হিসেবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ আরিচা সড়ককে আইডিয়াল রোড (আদর্শ সড়ক) হিসেবে তৈরি করেছে বর্তমান সরকার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×