আন্তর্জাতিক মানদণ্ডের স্বীকৃতি পাচ্ছে সাধারণ নাবিক প্রশিক্ষণের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই)। আনুষ্ঠানিকভাবে এই সনদ দেবে আন্তর্জাতিক মান নির্ণয়কারী সংস্থা ‘ডিএনভি-জিএল’। একই দিন এনএমআই প্যারেড গ্রাউন্ডে ১৩ তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছয় মাসের কোর্স শেষ করে দেশি-বিদেশি জাহাজে সাধারণ নাবিক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্যতা লাভ করেন শিক্ষার্থীরা। জাহাজের সাধারণ নাবিক (রেটিং) হিসেবে ছয়টি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। নাবিক প্রশিক্ষণে আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) কনভেনশনসহ নানা নিয়মকানুন অনুসরণ করা হয়। প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের দেশি-বিদেশি জাহাজে নিয়োগ পাওয়ার পথ সুগম হবে। ১৯৫২ সালে ‘নাবিক প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। তবে নাবিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ১৯৫৯ সালে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটউট হিসেবে যাত্রা শুরু হয় ২০০৪ সালে। এবার এই ইনস্টিটিউট থেকে ২২৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষ করেছেন। এর মধ্যে মাদারীপুরে নতুন চালু হওয়া এ ইনস্টিটিউটের শাখা কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৪৫ জন। নতুন এই স্বীকৃতি একদিকে যেমন সরকারের দায়িত্বশীলতার কথা মনে করিয়ে দেয় তেমনি এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করে।
শিক্ষা ক্ষেত্রে সরকারের ব্যাপক উন্নতির ছোঁয়া। আন্তর্জাতিক সনদের স্বীকৃতি পাচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।