somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো ভেস্তে গেল মহানগর বিএনপির কমিটি গঠন

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কমিটি গঠনের জন্য বৈঠক ডেকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এলাকার ক্ষুব্ধ নেতাকর্মীরা মতিঝিলের ৭৪ দিলকুশায় তার অফিস (দেশ জনতা) ভাঙচুরও করে। এ সময় মোহাম্মদপুর, আদাবর এলাকা থেকে বিগত জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর ও ড্রাইভার কালাম মারপিটের শিকার হন। মহানগর বিএনপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের দায়িত্ব পেয়ে সালাউদ্দিন ১৭ আগস্ট মতিঝিল দিলকুশায় একটি বৈঠক আহ্বান করেন। কিন্তু সেখানে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অভিযোগ করেন, বৈঠকের জন্য মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিএনপির সর্বস্তরের নেতাদের চিঠি বিলি না করে শুধুমাত্র মোয়াজ্জেম হোসেন আলালের অনুসারী কয়েকজনের হাতে চিঠি বিলি করা হয়। এদিকে কমিটি গঠনের খবর শুনে চিঠি না পেয়েও বিএনপির সাবেক ওয়ার্ড কমিটির নেতারা বৈঠক স্থলে উপস্থিত হন। সকাল ১১টার দিকে সালাউদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে মোয়াজ্জেম হোসেন আলালও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই চিঠি বিতরণে লুকোচুরির প্রসঙ্গ নিয়ে আলোচনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা অফিস ভাঙচুর করে। অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি সালাউদ্দিনের নিজ অফিসেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা জাহাঙ্গীর ও ড্রাইভারকে মারপিট করে। এক পর্যায়ে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা সালাউদ্দিন আহমেদকে লক্ষ্য করে ‘ধর, ধর’ বলে ধাওয়া করলে সালাউদ্দিন আহমেদ দৌড়ে পালিয়ে যান। যে সংগঠন নিজেদের দলকেই সামলাতে পারেনা তারা দেশের জন্য কি করতে পারবে সেটা সহজেই অনুমান করা যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×