জামায়াতই এখন বিএনপির শেষ ভরসা। দলীয় কোন্দালে ভরসা না পেয়ে খালেদা জিয়ার বিশেষ দূত এখন জামায়াত নেতা
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামায়াতে ইসলামীর এক নেতাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত নিয়োগ করায় তোলপাড় সৃষ্টি হয়েছে দলের ভিতরে। সর্বত্র একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে এই বিশেষ দূত। নাম তার মোহাম্মদ ইনামুল হক চৌধুরী। কোথাও তিনি মোহাম্মদ, আবার কোথাও ইনাম নামে পরিচিত। কিছু দিন আগেও তিনি জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ছিলেন। কিন্তু এখন তা অস্বীকার করছেন। সিলেটের সাবেক এমপি জামায়াত নেতা মাওলানা ফরিদউদ্দিন চৌধুরীর মেয়েজামাই ইনামুল হক চৌধুরী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে পরিচিত। ঢাকায় চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং সৌদি আরবে ইনামুল হকের যাতায়াত নিয়মিত। তিনি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রায়ই চিঠিপত্র নিয়ে ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন। ইনামুল হকের সবচেয়ে বড় যোগ্যতা হলো তিনি আরবি ভাষা জানেন, আর এ জন্য চেয়ারপারসন কার্যালয় ভিত্তিক কিছু নেতা তাকে সমর্থন করছেন। দলীয় কোন্দলে নিজের দলের উপর ভরসা না পেয়ে বিশেষ দূত হিসেবে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নিয়োগকৃত এই জামায়াত নেতা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন