বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে আমুল পরিবর্তনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) চালু হচ্ছে পূর্ণাঙ্গ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) চালু হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কার্যক্রম। পরিবেশ দূষণ, খাবারে ভেজাল, চিকিৎসা ক্ষেত্রে অযৌক্তিক ওষুধের ব্যবহার, তেজস্ক্রিয়তাসহ অন্যান্য ক্ষতিকর উপাদানের মাত্রাতিরিক্ত ব্যবহারে দেশে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে আড়াই কোটি মানুষ বিভিন্ন ব্লাড ক্যান্সারসহ রক্তরোগে ভুগছে। এ সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিবছর দেশে ৮-১০ হাজার রোগী ব্লাড ক্যান্সার এবং রক্তরোগের পরিপূর্ণ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এর পাশাপাশি বছর বছর নতুনভাবে আক্রান্ত হচ্ছে এক হাজার ২০০ মানুষ। এ ছাড়া দেশের থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা মোট জনসংখ্যার ৪.৬ শতাংশ এবং এর বাহক আরো ১০ শতাংশ। থ্যালাসেমিয়া এবং ক্রমবর্ধমান রক্তশূন্যতার স্থায়ী চিকিৎসা হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। অথচ কোনো হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সুযোগ নেই। ঢাকা মেডিক্যালে একটি ইউনিট চালু হলেও সেখানে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন করা যায় না। এসব রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বেশির ভাগ রোগীর পক্ষে বিদেশে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না। দেশে পূর্ণাঙ্গ ট্রান্সপ্লান্টেশন চালু হলে বিদেশের তুলনায় ১০ ভাগের ১ ভাগ ব্যয়ে রোগীরা এ সেবা নিতে পারবে। এদিকে লক্ষ রেখেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের উদ্যোগে একটি স্বয়ংসম্পূর্ণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন