২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করে। তখন তো দুধ এবং পানি আলাদা হতে মোটেও সময় লাগেনি। মানুষের সামনে বিএনপি ও জামায়াতের নগ্ন চেহারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। কিন্তু তখন যে সমস্যাটি বিএনপি সমর্থকদের হয়েছে তা হলো, তারা আসলে বুঝতে পারেনি যে বিএনপি বলে আলাদা কোন দল আদৌ কি আছে? যেমন এখন অনেকেই প্রশ্ন করছেন, মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের যে অবস্থান বিএনপিরও সেই একই অবস্থান। ১৫ আগস্ট নিয়ে জামায়াতের যে অবস্থান বিএনপিরও সেই একই অবস্থান। বিএনপির রাজনীতি আর জামায়াতের রাজনীতিতে পার্থক্য খুব সামান্য। তাহলে বিএনপি নামক একটি আলাদা রাজনৈতিক দলের আদৌ কোন প্রয়োজন আছে কি? কিংবা বিএনপি ও জামায়াতের মধ্যে আলাদা অস্তিত্বই বা কোথায়? তারেক জিয়া যেমন বলেছিলেন, বিএনপি ও জামায়াত হচ্ছে একই মায়ের পেটের দুই ভাই। কিন্তু সামাজিক গণমাধ্যমে এখন কেউ কেউ কৌতুক করে বলছেন, জামায়াত যদি মওদুদীর বৈধ সন্তান হয় তাহলে বিএনপি তার অবৈধ সন্তান। এটা নিছকই কৌতুক হয়ত, কিন্তু কৌতুক হলেও প্রশ্নগুলো যখন উঠছে তখন বিএনপিকে এর জবাব দিতে হবে এবং না দিতে পারলে দলের দুরবস্থা ক্রমশ আরও নিম্নগামী হবে তাতে কোন সন্দেহ নেই। হয়ত আরও কিছুকাল ১৫ আগস্টে বিশাল কেক কেটে আনন্দ উৎসব করা সম্ভব হবে বেগম জিয়ার পক্ষে, কিন্তু কিছুকাল পরে হয়ত এই আনন্দে অংশগ্রহণের লোকেরও অভাব পড়বে। যে মুসলিম লীগকে গলাধঃকরণ করে বিএনপি আজ রাজনীতি করছে, তার পরিণতি বিএনপিকেও বরণ করতে হতে পারে সে কথা তো অনেকেই অনেকদিন থেকেই বলে আসছেন। বেগম জিয়া না বুঝুন, দলের নেতাদের অনেকেই যে সেটা বুঝতে পেরেছেন তা কিন্তু বোঝা যাচ্ছে দলের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেই। তবে কি এখন কেবলই সেই সময় গণনা?
১৫ আগস্ট নিয়ে জামায়াত-বিএনপির একই অবস্থান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।