দেশের পাটকলগুলো আধুনিকায়নে স্বল্প সুদে ঋণ প্রদান করবে চীন সরকার। মাত্র ১ দশমিক ৫ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ হবে আগামী ২০ বছরে। ঋণ প্রদানের আগে সারাদেশের পাটকলগুলো সার্ভে করা হবে। এরপর পাটশিল্প উন্নয়নে মিলগুলো আধুনিকায়ন বা বিএমআরইকরণ, প্রযুক্তি হাস্তান্তর ও অত্যাধুনিক পাটজাতপণ্য উৎপাদন সহায়তা দিবে চীন। সার্ভে রিপোর্ট হাতে আসার পর কি পরিমাণ ঋণের প্রয়োজন হবে তা নির্ধারণ করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দেশের ২৬টি জুটমিল আধুনিকায়নে জন্য চীন সরকারের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সরকার। সার্ভে কমিটিতে চীনের হাইটেক টেক্সটাইল ডিজাইন ইনস্টিটিউট কোম্পানি ও উহান টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে ১ জন করে মোট দুইজন কনস্যালট্যান্ট নিয়োগ করা হবে। দেশের চাহিদা পূরণে এবং রপ্তানিযোগ্য পাটজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে সম্প্রতি পাট বস্ত্র তৈরির নিমিত্তে চিকন সুতা (১০০ টেক্স) উৎপাদন পদ্ধতি উদ্ভাবনসহ পাটের বহুমুখী ব্যবহারের জন্য রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে বিভিন্ন প্রকার একক পাটজাত দ্রব্য এবং কৃত্রিম আঁশের সঙ্গে পাট আঁশ মিশ্রিত করে বিভিন্ন প্রকার পাট বস্ত্র তৈরি করা হচ্ছে। প্রস্তাবিত ঋণ চলতি প্রকল্পে যুক্ত হলে পাটকলগুলো ও তাতে উৎপাদিত পণ্যের মাণ অনেকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশের পাটকলের আধুনিকায়নে সহায়তা ঋণ দেবে চীন সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।