একুশে আগস্ট মানেই গা শিউরে ওঠার একটি দিন। একুশে আগস্ট মানেই থমকে যাওয়ার একটি দিন। ২১ শে আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া রক্তাক্ত এক অধ্যায়। ২০০৪ সালের ২১ আগস্ট। বিকেল ৫টা ২২ মিনিট। রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সন্ত্রাসবিরোধী সভা চলছিল। খোলা ট্রাকে বানানো উন্মুক্ত মঞ্চে ভাষণ দিচ্ছেন তখনকার বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বক্তৃতা শেষ করে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করবেন। ঠিক সেই সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত হলো পূর্ব পরিকল্পিত পৈশাচিক গ্রেনেড হামলা। মুহূর্তে যেন মৃত্যুপুরীতে পরিণত হলো গোটা বঙ্গবন্ধু এভিনিউ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন অল্পের জন্য রক্ষা পেলেও নিহত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন। আহত হন পাঁচ শতাধিক মানুষ। দলীয় সভানেত্রীকে বাঁচানোর জন্য ট্রাকের ওপর মানববর্ম রচনা করেছিলেন আওয়ামী লীগের নেতারা। সেদিনের গ্রেনেড হামলায় গুরুতর আহত আইভী রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান ২৪ আগস্ট। আর, ঐদিন নিহত হন মোস্তাক আহমেদ সেন্টু, ল্যান্স কর্পোরাল মাহবুবুর রশীদ (অব), রফিকুল ইসলাম আদা চাচা, সুফিয়া বেগম, হাসিনা মমতাজ রীনা, লিটন মুন্সী ওরফে লিটু, রতন সিকদার, মোঃ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মামুন মৃধা, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, আবদুল কুদ্দুস পাটোয়ারী, আতিক সরকার, নাসিরউদ্দিন সর্দার, রেজিয়া বেগম, আবুল কাসেম, জাহেদ আলী, মমিন আলী, শামসুদ্দিন, আবুল কালাম আজাদ, ইছহাক মিয়া এবং অজ্ঞাত পরিচয় আরও দুইজন। এই মামলার বিচার কাজ এখনো চলছে। বিএনপি জামাত জোট সরকার এই মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে জজ মিয়া নামে নাটক মঞ্চস্ত করে। অবশেষে সত্য বেরেয়ে এসেছে। নাটকের কুশীলবরা ধরা পড়েছে। ৬৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আশা করা যায় অতি দ্রত মামলার রায় প্রকাশিত হবে, রাঘব বোয়ালরা সাজা পাবে। সমাপ্তি ঘটবে একটি কলংকিত অধ্যায়ের।
২১ শে আগস্ট - বাংলাদেশে ঘটে যাওয়া রক্তাক্ত এক অধ্যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।