এরই অংশ হিসেবে তিনি বিদেশ থেকে আমদানি করা এই বিপুল পরিমাণ ঔষধের বিকল্প হিসেবে এদেশে ঔষধ উৎপাদন বাড়ানো যায় কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেন। বিশেষজ্ঞরা তাঁকে জানান যে, এই আমদানিকৃত বিপুল পরিমাণ ঔষধের অধিকাংশই অপ্রয়োজনীয় এবং এগুলোতে ক্ষতিকর ঔষধও রয়েছে। আমদানিকৃত ঔষধের পেছনে বিপুল বৈদেশিক মুদ্রার অপচয় কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ১০ জুলাই ১৯৭৩ তারিখে তখনকার বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. নূরুল ইসলামকে চেয়ারম্যান করে ৭-সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। কমিটিকে আমদানিকৃত ঔষধগুলোর নাম, মান, পরিমাণ ও মূল্য নির্ধারণের ক্ষমতা দেয়া হয়। এ কমিটি ঔষধ আমদানি নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করেন। এছাড়া বঙ্গবন্ধুর নির্দেশে এই কমিটি দেশের জন্য অত্যাবশ্যকীয় ঔষধের একটি তালিকাও প্রণয়ন করে। বঙ্গবন্ধু সরকার এগুলো গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮২ সালে জাতীয় ঔষধনীতি প্রণয়নের সময় অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা এই তালিকার ভিত্তিতেই করা হয়। ১৯৮২ সালের জাতীয় ঔষধনীতিতে বিদেশী ঔষধের আমদানি নিয়ন্ত্রণের জন্য যেসব শর্তাবলী অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলোর ভিত্তিও ছিল বঙ্গবন্ধু গঠিত কমিটির এই সুপারিশমালা। সে অর্থে বঙ্গবন্ধু সরকার কর্তৃক ১৯৭৩ সালে প্রণীত এসব নীতিমালাকে স্বাধীন বাংলাদেশের প্রথম ঔষধনীতি স্বীকৃতি না দিলেও ঔষধনীতির সূচনা হিসেবে কিংবা ছায়া ঔষধনীতি হিসেবে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। বঙ্গবন্ধুর এসব ঔষধ নীতিমালার লক্ষ্য ছিল জীবন রক্ষাকারী ও নিরাপদ ঔষধের সরবরাহ নিশ্চিত করা, দামি ঔষধের বিকল্প হিসেবে তুলনামূলক কম দামি কিন্তু কার্যকর ঔষধের সরবরাহ বাড়ানো, ক্ষতিকর অপ্রয়োজনীয় বা অত্যন্ত দামি ঔষধের আমদানি নিষিদ্ধ করা এবং ঔষধের যৌক্তিক ব্যবহারকে নিশ্চিত করা। বঙ্গবন্ধু কমিটিকে ছাড়াও আরও যেসব দায়িত্ব প্রদান করেন সেগুলো হলো টিসিবি কর্তৃক আমদানিকৃত সব ঔষধের মান নিশ্চিত করা ও আমদানির পরিমাণ নির্ধারণ, সরকারী ঔষধ কেনার সময় টেন্ডার যাচাই এবং আমদানিকৃত ঔষধের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ। (চলবে.....................।)
বঙ্গবন্ধুর অসামান্য অবদান, বাংলাদেশের ঔষধ শিল্প বিকাশেঃ (পর্ব-২)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।