দক্ষতা ও সক্ষমতা বাড়ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের। অগ্নিকান্ড, লঞ্চডুবি, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ৪০ ফুট দৈর্ঘ্য এয়ার ব্রেদিং ও গ্যাস ফায়ার্ড ফায়ার ফাইটিং ট্রেনিং গ্যালারি এবং ঘাটতি ফায়ার ফাইটিং রেসকিউ সরঞ্জাম সংগ্রহ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। দেশে দুর্যোগ মোকাবেলায় কার্যকর ও উন্নত সেবা দেয়ার জন্য এ প্রকল্পের আওতায় উন্নত প্রশিক্ষণ উপকরণ এবং যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। যা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবেলার জন্য প্রশিক্ষণ সুযোগ-সুবিধা ও যন্ত্রপাতি বা সরঞ্জামের ঘাটতি পূরণ হবে। ফলে সারাদেশে অগ্নিনির্বাপণ ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে এবং ক্ষয়ক্ষতি কমে যাবে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দুর্যোগপ্রবণ দেশ। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্যোগের প্রকৃতি ও প্রভাব ক্রমাগতই পরিবর্তিত হচ্ছে। তাছাড়া দেশে বহুতল ভবন বা মার্কেট, গার্মেন্টস ফ্যাক্টরি, শপিংমল, কলকারখানা, অফিস ও আবাসিক ভবনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব স্থাপনায় আগুন লাগলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রথমেই তা মোকাবেলা করে থাকে। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সরকারের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
দুর্যোগপূর্ণ অবস্থায় বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীতার গুরুত্ব নিয়ে সরকারী পদক্ষেপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।