বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নিভৃত ও প্রত্যন্ত একটি গ্রামের নাম হচ্ছে চৌধুরীরহাট মালিকান্দা। এক সময়ে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য নৌকা ছিল একমাত্র ভরসা। গ্রামের কেউ গুরুতর অসুস্থ হলে নৌকায় করে তাকে সদরের হাসপাতালে নেয়ার পূর্বে অধিকাংশই মৃত্যুবরণ করতেন। লেখাপড়া তা আবার কি! গ্রামের খেটে খাওয়া দিনমজুররা তাদের সন্তানদের স্কুলে পাঠানো তা একটা বিরক্তিকরই মনে করতেন। দুস্থ, এতিম কিংবা অনাথ শিশুদের পড়াশোনা করার তো প্রশ্নই ওঠে না। যে কারণে লেখাপড়ায় অকালেই ঝরে পড়তে শুরু করে ঐসব এলাকার শিশু-কিশোররা। এমন একটি সময় গ্রামের ঝরে পড়া দুস্থ, অনাথ ও এতিম শিশুদের লেখাপড়া শেখানোর জন্য (১৯৮৩ সালে) এগিয়ে আসেন ঐ গ্রামের বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায়। সেই থেকে অদ্যাবধি অজপাড়া গাঁয়ের দুস্থ ও এতিম শিশুদের মাঝে আবাসন ব্যবস্থাসহ সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান (মুক্তিযোদ্ধা রনজিত রায়ের প্রতিষ্ঠিত) বিপ্লবী মাস্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন। ঐ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষিত যুবকদের নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে সমাজকে ফুলের মতো করে সাজাতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ফুলের মালা সমাজ কল্যাণ সংঘ’। গত ১৬ বছর ধরে ওই সংঘের সদস্যরা এলাকার নানা উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সহযোগিতায় দেশে আজ অনেক কিছুই পাল্টে গেছে, উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে সাজানো-গোছানো বিপ্লবী মাস্টারদা সূর্যসেন অনাথ শিশু সদনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখলেই যে কোন মানুষের মন কেড়ে নেয়। জাতির কলঙ্কমুক্ত ও সমাজের কুসংস্কার দূর করতে সমাজের মহানুভব সমাজপতি ও বর্তমান সরকারের সহযোগিতা এবং বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায়ের নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি চলবে আমৃত্যু পর্যন্ত। এ কামনা আমাদের সকলের।
বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় দুস্থ এতিম শিশুদের বিনামূল্যে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার নিরলস প্রচেষ্টায় ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান বিপ্লবী মাস্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।