somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ-ভারত সরকারের ঐক্যমতেই বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি পন্য সংরক্ষন ও দ্রুত মালামাল খালাসের লক্ষ্যে ৩’শ একর জমির উপর অত্যাধুনিক তিনটি শেড নির্মাণ

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের প্রচেষ্টায় ভারত সরকার বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোল স্থলবন্দর এলাকায় ৩শ’ একর জমির ওপর আমদানি ও রপ্তানি পণ্য সংরক্ষণ এবং মালামাল খালাস করার জন্য তিনটি অত্যাধুনিক মানের শেড নির্মাণের পাশাপাশি নানা অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে। এই শেডগুলো নির্মাণ করা হলে বেনাপোল বন্দরের মাধ্যমে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে উভয় দেশের বন্দরে পণ্য ও যানজট কমে আসবে। যা থেকে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এই শেড ও অবকাঠামো নির্মাণের জন্য মোট ২শ’ ৭২ কোটি রুপী ব্যয় করা হচ্ছে। ২০১৫ সালের শেষ নাগাদ এই নির্মাণ কাজ শেষ হবে। এগুলো নির্মিত হলে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি উভয় দেশের বন্দর ব্যবহারকারীদের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নানাবিধ দুর্ভোগ কমে আসবে। বর্তমান সরকারের প্রচেষ্টায় ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে এই তিনটি শেড বা অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালের প্রথম দিকে। প্রাথমিকভাবে তিনটি শেড নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবকাঠামো গড়ে তোলা হবে এই বন্দরে। শেড তিনটির কাজ ইতোমধ্যে প্রায় শেষের পথে। চলতি বছরের যে কোন সময় এগুলো ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। ফলে বাংলাদেশ থেকে এখন যে সব পণ্যবাহী ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ওপারের বন্দরে প্রবেশের পর খোলা আকাশের নিচে দিনের পর দিন আটকা পড়ে থাকে সেটা আর থাকবে না। একই সঙ্গে রপ্তানি পণ্যবাহী ট্রাক থেকে মালামালও চুরি হবে না। থাকবে না আর বেনাপোল স্থলবন্দরের রপ্তানি পণ্যবাহী ট্রাকের জট।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×