দেশের সমুদ্র মৎস্য সম্পদের মজুদ অনুসন্ধানে ৬৫ কোটি টাকারও বেশি মূল্যে মালয়েশিয়ায় নির্মিত হচ্ছে বিশেষায়িত জরিপ জাহাজ। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) আর্থিক সহায়তায় এ জাহাজের নির্মাতা প্রতিষ্ঠান সে দেশের সাম্বার-রিচমেন জয়েন্ট ভেঞ্চার। চুক্তি অনুযায়ী আগামী বছরের মার্চ মাস নাগাদ এটি সরবরাহ করার কথা রয়েছে। ২০০৭ সালে আইডিবির আর্থিক সহায়তায় বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং নামে যে প্রকল্প নেয়া হয়েছে এটি সে প্রকল্পের একটি অংশ। স্বাধীনতার পর সাগরে মৎস্য অনুসন্ধানে ‘মাছরাঙা’ ও ‘অনুসন্ধানী’ যে দুটি জাহাজ মৎস্য জরিপ কাজে ব্যবহৃত হতো, সেটি ১৯৮২ সালের আগে একটি ঘূর্ণিঝড়ে ডুবে গিয়ে এবং অপরটি অচল হয়ে বর্তমানে অনেকটা স্ক্র্যাপ অবস্থায় রয়েছে। এরপর থেকে সাগরের মৎস্য জরিপ কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এ অবস্থায় ২০০৭ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং নামের প্রকল্প হাতে নেয়া হয়। এ প্রকল্পের অধীনে চট্টগ্রামে রয়েছে একটি ফিল্ড অফিস। মালয়েশিয়ায় নির্মাণাধীন এই জরিপ জাহাজটি তারই একটি অংশ। বর্তমান সরকার আমলে বিশাল সমুদ্র বিজয়ের ঘটনার পর এটির পাশাপাশি আরও একটি জরিপ জাহাজ ক্রয় নিয়ে চিন্তা-ভাবনা চলছে। দীর্ঘ ২৮ বছর পর সমুদ্রে মৎস্য জরিপ কাজে নতুন জাহাজ কেনার সরকারী সিদ্ধান্ত ইতিবাচক বলে সর্বোত্র বিবেচিত হচ্ছে। অদূরভবিষ্যতে সরকার আরও একটি জরিপ জাহাজ কেনার চিন্তা-ভাবনা করছে, তা নিয়েও দ্রুত সিদ্ধান্ত নিলে মৎস্য সম্পদ আহরণ খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
মৎস্য সম্পদ নিরূপণ ও আরোহনে মালয়েশিয়ায় নির্মিত নতুন বিশেষায়িত জরিপ জাহাজ কেনার পরিকল্পনার সরকারী উদ্যোগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।