somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবনার সাঁথিয়ায় হাজার বিলিয়ন গ্যাস ও বিপুল তেল মজুদের সম্ভাবনা থাকায় সরকারের নির্দেশনায় গ্যাসফিল্ড প্রকল্পের খনন কাজ উদ্বোধন

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







পাবনার একমাত্র মোবারকপুর গ্যাসফিল্ড প্রকল্পের খনন কাজ শুরু হয়েছে। গত শুক্রবার গ্যাসফিল্ড প্রকল্পের খনন কাজ উদ্বোধন করা হয়। ১ হাজার বিলিয়ন ঘন ফুট গ্যাস এবং ২১ লাখ ব্যারেল তেল মজুতের অনেক বড় আশা নিয়ে সরকারের নিদেশনায় এই কূপ খননের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান। মোবারকপুর গ্যাস ফিল্ড প্রকল্প নামে পরিচিত এই ফিল্ড থেকে প্রাপ্ত গ্যাস দেশের উত্তরাঞ্চলের পুরো চাহিদার প্রায় অনেকটাই পূরণ হবে বলে আশা করা হচ্ছে। মোবারকপুর গ্যাস ফিল্ডে প্রায় সাড়ে ৪ কিলোমিটার গভীরে প্রায় ২০০ থেকে ১ হাজার বিলিয়ন ঘন ফুট গ্যাস এবং প্রায় ২.১ মিলিয়ন (২১ লাখ) ব্যারেল তেল মজুতের সম্ভাবনায় সরকার শর্ত সাপেক্ষে ২০০৪-০৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পে তৎকালীন সরকার একটি প্রকল্প গ্রহণ করেন। বর্তমান সরকার মোবারকপুর কূপ খনন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ৮৯ কোটি ২৬ লাখ টাকা অর্থায়নে এই প্রকল্পটি অনুমোদন দেয়। বাপেক্স টেকনিক্যাল কারণ দেখিয়ে মোবারকপুর থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমে সাঁথিয়া পাগলাদহ, চন্ডিপুর ও বিষ্ণুবাড়ীয়া মৌজায় প্রায় ৯ একর জমি ২০১০ সালে ২ বছরের জন্য লীজ নিয়ে নতুন অবকাঠামো নির্মাণ করে সেখানে প্রকল্পটি স্থানান্তর করে। বাপেক্স গত ১ ফেব্রুয়ারি গ্যাস ফিল্ডের কূপ খননের জন্য রিগ মবিলাইজেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়। এপ্রিলের শেষ নাগাদ প্রায় ১৫ হাজার ফুট গভীরতা সম্পন্ন একটি কূপ খনন কাজ সম্পন্ন করতে ৪০ জন কর্মকর্তা ও ১৫০ জন শ্রমিকের একটি দক্ষ বাহিনী কাজ শুরু করেন। মোবারকপুর গ্যাস ফিল্ডটির কূপ খনন ও পরীক্ষণের পর কূপটি পরীক্ষা করে জানা যাবে এখানে তেল-গ্যাসের মজুদ কি পরিমাণ আছে। সরকারের অর্থায়নেই এই কাজটি সমন্ন হচ্ছে। এখান থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রীডে যোগ হবে। দেশের অর্থনিতি মজবুত করে এটি বিরাট ভুমিকা রাখবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×