somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর অসামান্য অবদান, বাংলাদেশের ঔষধ শিল্প বিকাশেঃ (পর্ব-৪)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুধু তাই নয়, বঙ্গবন্ধু ঔষধ সেক্টরে নতুন বিনিয়োগকারীদের আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ প্রদানের নির্দেশ দেন এবং নতুন শিল্প-কারখানাগুলোকে প্রযুক্তিগত পরামর্শ প্রদানের জন্য নবগঠিত ঔষধ প্রশাসন পরিদফতরকে নির্দেশ প্রদান করেন। বঙ্গবন্ধুর এসব পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ঔষধ সেক্টরে একটি ইতিবাচক ও উৎসাহমূলক পরিবেশ তৈরি হয়, ফলে অনেকেই তাদের মূলধন অন্যত্র বিনিয়োগ না করে ঔষধ কারখানা স্থাপনে এগিয়ে আসে এবং দেশে প্রয়োজনীয় ঔষধের উৎপাদন বাড়ার ফলে আমদানির পরিমাণ কমতে থাকে। তবে আমার মতে বঙ্গবন্ধুর যে অবদানটি বাংলাদেশের ঔষধ শিল্পকে বিকশিত হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে তাহলো ঔষধের ক্ষেত্রে পেটেন্ট না মানার সিদ্ধান্ত। এটি ছিল তখনকার প্রেক্ষিতে একটি অত্যন্ত যুগান্তকারী ও সাহসী সিদ্ধান্ত। চিরকালের বিদ্রোহী ও ন্যায্য কথা বলার এ মানুষটি গরিব-ভুখা-নাঙ্গা অসুস্থ মানুষকে বাঁচানোর স্বার্থে ঔষধের পেটেন্ট রাইট না মানার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময়ে এটি ছিল অভাবিত একটি সিদ্ধান্ত এবং তখনও পৃথিবীর ৫০টি স্বল্পোন্নত দেশের কোনটিই এ ধরনের দুঃসাহসী সিদ্ধান্ত নিতে পারেনি। বিদেশী কোম্পানির পেটেন্ট রাইটের কারণে তাদের ঔষধের দাম অত্যন্ত বেশি হয় এবং অন্য কোম্পানি ইচ্ছে করলেও সেই ঔষধ তৈরি করতে পারে না। ফলে প্রয়োজনীয় ঔষধের ক্ষেত্রে বিদেশী কোম্পানির একচেটিয়া বাজার তৈরি হয়, গরিব মানুষ অসুস্থ হলে সেই ঔষধ কিনতে গিয়ে সমস্যায় পড়ে এবং তাদের পক্ষে প্রায়শই সেই প্রয়োজনীয় ঔষধটি কেনা সম্ভবপর হয় না। বঙ্গবন্ধু এতকাল ধরে চলে আসা আন্তর্জাতিক ট্রেড প্রটোকল ভেঙ্গে বিদেশী কোম্পানির পেটেন্টকৃত ঔষধ ভিন্ন বাণিজ্যিক নামে বাংলাদেশে উৎপাদনের অনুমতি দেয়ার জন্য ঔষধ প্রশাসন পরিদফতরকে নির্দেশ দেন। কোন কোন বিদেশী কোম্পানি এ জন্য বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াও করেছিল। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন অনমনীয়। মামলার মুখে কী করণীয় তা ঔষধ প্রশাসন পরিদফতরের জিজ্ঞাসার উত্তরে পরিদফতরের তখনকার প্রধানকে বঙ্গবন্ধু যা বলেছিলেন তার স্বার্থ হলো, ‘সারাজীবন তো জেলই খাটলাম, না হয় গরিব মানুষকে অসুখের সময় ঔষধ খাওয়ানোর জন্য আবার জেলে গেলাম। বিদেশীরা যদি শেখ মুজিবরকে জেলে নিতে পারে তো নিক। জেল হইলে তো আমার হইবো। তোরা চিন্তা করিস ক্যান? তোদের কাজ তোরা কর। দেশী কোম্পানিগুলারে এই সব ঔষধ বানানের পারমিশন দিতে থাক। খালি মানটা যেন ঠিক থাকে। পেটেন্ট মানলে বিদেশীরা খুশি হইবো, কিন্তু আমার দেশের গরিব মানুষ ঔষধ কিনতে পারব না। এইসব পেটেন্ট-ফেটেন্ট মুজিবর মানবো না।’ ঔষধ প্রশাসন পরিদফতরের তৎকালীন প্রধানও (অধ্যাপক হুমায়ূন কে এম এ হাই, যিনি ছিলেন একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, ফার্মাকোলজির অধ্যাপক এবং এই গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধুর সঠিক নির্বাচন) বঙ্গবন্ধুর মনোভাব অনুধাবন করতে সক্ষম আদর্শবান ব্যক্তি ছিলেন এবং তিনি সে অনুযায়ী পেটেন্টকৃত ঔষধগুলো ভিন্ন ভিন্ন বাণিজ্যিক নামে মানসম্মতভাবে এদেশে উৎপাদনের জন্য দেশী কোম্পানিগুলোকে অনুমতি দেয়া শুরু করেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×