somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কে খন্দকার কি ভেবেছেন, এটাই মোক্ষম সময় ইতিহাস বিকৃতি করে মহা নায়ক হওয়ার

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হঠাৎ করে এ কে খন্দকারের ‘১৯৭১ ভেতরে বাইরে’ নিয়ে সবাই যেন বিস্মিত ও বিমূঢ় হয়েছেন। তাকে সবাই সজ্জন বলেই জানেন। কিন্তু এই কাজটা তার জন্যে কি জরুরী ছিল? আবার একই সঙ্গে এই প্রশ্ন দেখা দিচ্ছে, তিনি নিজে এই বই লিখেছেন কিনা? তার মতো মানুষ অন্যের লেখা বইয়ে নিজের নাম ব্যবহার করতে দেবেন? তাও ভাবতে কষ্ট হয়। এ কে খন্দকার সাহেব এই বইতে যা লিখেছেন তা কখনই তিনি প্রমাণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোপন দলিল থেকে এখন স্পষ্ট করে অনেক তথ্য জানা যায়। ইয়াহিয়া খান সব সময় বলেছেন, ‘শেখ মুজিবের শক্তি বাঙালী জাতি ও বাঙালী জাতীয়তাবাদকে ঘিরে। এর বাইরে তাঁর করার কিছুই নেই।’ ১৯৭১ সালের ১৫ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়াশিংটনস্থ এশিয়ার নিকটপ্রাচ্য বিভাগের সহকারী সচিব যোসেফ জে. সিসকো, পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম পি রজার্স বরাবর নিচের গোপন তথ্য স্মারকটি পাঠান- “পূর্ব পাকিস্তানের শাসনভার মুজিবের হাতে, ইয়াহিয়ার ঢাকা গমন।” এই শিরোনামযুক্ত স্মারক বিবরণটি নানান কারণে আমাদের কাছে দারুণ বলে বিবেচিত হয়েছে। কি কি কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তানের শাসনভার নিজের হাতে তুলে নিতে হয়েছে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এ কে খন্দকার তার বইয়ের ৩০ পৃষ্ঠায় লিখেছেন, শোনা যায়, মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্ররা নিজ উদ্যোগে পুরনো ৩০৩ রাইফেল নিয়ে শত্রুর মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ শুরু করেছিল। আবার তিনিই প্রশ্ন তুলেছেন যুদ্ধের জন্য কোন রাজনৈতিক নেতাদের প্রস্তুতি ছিল না। আসলে খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বুঝতে অসমর্থ হয়েছিলেন। মীর জাফররা যুগে যুগে বাঙালী জাতির ভেতরে ছিল। যুদ্ধের আগে ও পরে মোশতাক ও তার সহযোগীরা সংগোপনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সবকিছু বিবেচনা করে তাজউদ্দীন আহমদের নেতৃত্বে মুজিবনগর সরকার খন্দকার মোশতাক আহমদের যুক্তরাষ্ট্র সফর বাতিল করে। অনেকটা আকস্মিকভাবেই প্রতিনিধি দলের নেতা নির্বাচিত হন লন্ডনে অবস্থানরত বিচারপতি আবু সাঈদ চৌধুরী। একই সময় বাংলাদেশ সরকার আওয়ামী লীগের সব সদস্যকে বিদেশীদের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা মেনে চলার পরামর্শ প্রদান করে। এ কে খন্দকার সাহেব বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে কোন দিক-নির্দেশনা পাননি। কিন্তু তিনি হঠাৎ করে এ রকম একটি বই লেখার দিক-নির্দেশনা কোথা থেকে পেলেন। নাকি এ কে খন্দকার সাহেব ভেবেছেন, এটাই মোক্ষম সময়। তার ইচ্ছা, ইতিহাস বিকৃতির মহানায়ক হওয়া।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×