somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটি ও বালু রপ্তানি করে এক শ’ কোটি ডলার আয় করার উদ্যোগ। কৌশল নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নদীর মাটি ও বালু রপ্তানি করে ১০০ কোটি ডলার আয় করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রপ্তানির যৌক্তিকতা ও কৌশল নির্ধারণ করতে আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে বালি ও মাটি রপ্তানি করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ২০১০ সালে বাংলাদেশ থেকে মাটি আমদানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব দেন মালদ্বীপের তৎকালীন প্রধানমন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদী ড্রেজিং করে মালদ্বীপকে মাটি রপ্তানির প্রতিশ্রুতি দেন। এরপর পরিকল্পনা কমিশন বালি ও মাটি রপ্তানির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে রপ্তানির পক্ষে মতামত দেয়। সরকার বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছে। অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, মেক্সিকো, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ মাটি ও বালি রপ্তানি করে। আর আমদানিকারক দেশের তালিকায় রয়েছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ। ২০১২ সালের ৪ মার্চ বালু রপ্তানির সম্ভাব্যতা যাচাই করতে ভূমি মন্ত্রণালয় ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ঐ সময় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে তাদের প্রতিবেদন পেশ করে। ২০১৩ সালের ১৩ জানুয়ারি শর্তসাপেক্ষে বালু রপ্তানির ব্যাপারে ভূমি মন্ত্রণালয় মত দেয়। এতে বলা হয়, বালু রপ্তানি করা নিয়ে যেন পরিবেশের ওপর কোনো ধরনের প্রভাব না পড়ে। এছাড়া বালু রপ্তানির মূল্য নির্ধারণের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বালু নিয়ে এবারের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বালু রপ্তানির বিষয়ে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের নদ-নদীতে যে পরিমাণ বালু রয়েছে তাতে বালু রপ্তানি করা যেতে পারে। প্রাথমিকভাবে বালু রপ্তানি করে ১০০ কোটি মার্কিন ডলার আয় করতে চায় সরকার। সরকার এজন্য বেসরকারী খাতকে উৎসাহিত করছে। শীঘ্রই দেশ থেকে বালু রপ্তানি হতে পারে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×