somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় রাজস্ব আদায় উর্ধমুখী। পাঁচ বছরে আয়করে আদায় বেড়েছে আটগুণ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের দেশের প্রতি সচেতনতা এবং দেশ প্রেমের ফলে আয়কর আদায় দিনে দিনে বেড়েই চলেছে। চার বছর আগে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে প্রথমবার আয়োজিত মেলায় আয়কর আদায় হয়েছিল ৪০ কোটি টাকা। পঞ্চমবারের মেলায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৯৭ টাকায়। নাগরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ এবং সচেতনতা বৃদ্ধির ফলে জাতীয় রাজস্ব আদায়ের হার বেড়েছে। পাঁচ বছরে আয়কর মেলার মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে আটগুণেরও বেশি। ২০১৩ বছর মেলায় ২৭৬ কোটি টাকা আদায় হয়েছিল। এবার আয়কর মেলা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হয়েছে। নানা শ্রেণী-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করেছে মেলা কতটা জনসচেতনতা বৃদ্ধি করেছে। সাতদিনে আয়কর মেলায় ২ লাখ ১৮ হাজার ৫১৩ জনকে আয়কর বিষয়ে সেবা প্রদান করা হয়েছে। ৯৯৮ জন নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন। রিটার্ন জমা পড়েছে ১২ হাজার ৫৮৫টি। ১৬ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে মেলা শুরু হয়ে সোমবার শেষ হয়। তার আগের দিন একই স্থানে আয়কর দিবস উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ এবং দীর্ঘ মেয়াদে কর প্রদানকারী ২৯ জনকে সম্মাননা দেওয়া হয়। সপ্তাহব্যাপী আয়কর মেলায় আদায় হয়েছে ৩৫২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৯৭ টাকা। ২০১৩ সালে ২৭৬ কোটি ১লাখ ৩৯ হাজার ৬৭৪ টাকা, ২০১২ সালে ১২৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৫০ এবং ২০১১ সালে ৯১ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৫৪০ টাকা আদায় হয়। মেলায় করদাতের নতুন কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) ও প্রত্যায়নপত্র প্রদান, আয়কর রিটার্ন, টিআইএন আবেদন ও চালান ফরম পূরণে সহযোগিতা প্রদান, আয়কর পরিশোধে সোনালী ও জনতা ব্যাংকের বুথ, হেলপ ডেস্ক, তথ্যকেন্দ্র ও আয়কর অধিক্ষেত্র বুথ, ই-পেমেন্টে সুবিধা সম্বলিত পৃথক বুথ, আয়কর আইন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। কর দেওয়া কোন দায় নয়, মানুষের অধিকার। গণতান্ত্রিক দেশে যত বেশি কর দেওয়া যাবে তত বেশি সরকার শক্তিশালী হবে। এতে করে করদাতাদের প্রতি সরকারও দায়বদ্ধ থাকবে। অন্যান্য বারের থেকে এবার পদ্ধতি সহজ হওয়াতে জনগণ আয়কর দিতে বেশি উদ্বুদ্ধ হয়েছে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×