somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর হিট লিস্টে দেশের শীর্ষ ব্যক্তিরা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিটলিস্ট তৈরি করে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভিআইপিসহ ধর্মীয় প্রতিপক্ষরা রয়েছে তাদের হিটলিস্টে। হিটলিস্ট অনুযায়ী গোপীবাগের সিক্স মার্ডার, চ্যানেল আই-এর কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক, হাইকোর্ট মাজার মসজিদের খতিব ও ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুল ইসলাম ফারুকী, ব্লগার রাজীবসহ বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেএমবির একাংশের আমিরসহ ১১ জনকে। গোপীবাগে সিক্স মার্ডার মামলার ৪ আসামি জেএমবির সদস্য আজমির, গোলাম সারওয়ার, জিয়াউল ইসলাম ও আল আমিন প্রত্যেককে ৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। জেএমবির একাংশের আমির আব্দুল্লাহ আল তাসনীম ওরফে নাহিদ, জেএমবির সক্রিয় সদস্য মোঃ নাঈম আলী, মোঃ সিকান্দার আলী ওরফে নকি, মাহমুদ ইবনে বাশার, মোঃ মাসুম বিল্লাহ, ফুয়াদ হাসান আলী আহম্মদ- এই ৭ জনকে দ্বিতীয় দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা রাষ্ট্রের ভিভিআইপি, ভিআইপিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করে হিটলিস্ট তৈরির কথা জানিয়েছে। তারা বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গ্রেফতারকৃতরা মধ্যপ্রাচ্যের আইএস (ইসলামিক স্টেট) জঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখত। তারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছিল। সে মোতাবেক আইএসের সঙ্গে যোগাযোগ রাখছিল তারা। জামায়াতের সঙ্গেও কানেকশন আছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত জেএমবির সদস্যরা। টেলিভিশন উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী, গোপীবাগের সিক্স মার্ডার, ব্লগার রাজীব হত্যার ধরন একই রকম। নৃশংসভাবে জবাই করে এসব হত্যাকাকাণ্ড ঘটানো হয়। তাদের আদর্শিক দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেএমবির সদস্যদের। গ্রেফতারকৃত জেএমবির সদস্যরা খুবই দুর্ধর্ষ প্রকৃতির ও প্রশিক্ষণপ্রাপ্ত। দেশে জঙ্গি তৈরির কারিগর হচ্ছে এই জামায়াত-শিবির।






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×