somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার জগতের অপব্যবহার শুরু করে প্রথম শিবির

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইবার অপরাধের কারণে বর্তমানে প্রযুক্তিনির্ভর মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আর সাইবার জগতের অপব্যবহার শুরু করে প্রথম শিবির। আমাদের দেশে প্রচলিত সাইবার সুরক্ষা ব্যবস্থা ও প্রচলিত আইন রুখতে পারছে না অপরাধীদের। দেশে ইন্টারনেট কেন্দ্রিক যে অপরাধগুলো ঘটছে, এর মাঝে বেশি হলো সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করে মিথ্যা সম্পর্কের আশ্বাস বা অন্য কোনো প্রলোভন দেখিয়ে অন্যের কাছ থেকে সুবিধা আদায় করা বা প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলা। কারো কোনো অন্তরঙ্গ বা আপত্তিকর অবস্থার ছবি বা অন্যকোনো একান্ত ব্যক্তিগত বা গোপনীয় তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়া বা ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে জিম্মি করা। স্কুল-কলেজ পড়ুয়া অল্পবয়সী মেয়েরাই এসব প্রতারণার শিকার হচ্ছে বেশি। সাইবার অপরাধের শিকার বেশ কটি মেয়ের আত্মহত্যার দৃষ্টান্ত রয়েছে আমাদের সামনে। এ ছাড়া আরেকটি বড় অপরাধ প্রবণতা হলো ইন্টারনেটে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো। রাজনৈতিক বা বিশেষ কোনো উদ্দেশ্যে ইন্টারনেটে মিথ্যা বানোয়াট উস্কানিমূলক তথ্য প্রচারণা। এর পরিণামে ব্যক্তিবিশেষ ক্ষতিগ্রস্ত হওয়াই শুধু নয়, কোনো একটা জনগোষ্ঠী আক্রান্ত হওয়া থেকে জাতীয় স্থিতিশীলতা পর্যন্ত হুমকিগ্রস্ত হতে পারে। আমাদের চোখের সামনেই রয়েছে এর দৃষ্টান্ত একাত্তরের যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি চাঁদে দেখা যাওয়ার প্রচারণায় ব্যাপক মানুষকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি, মহানবীকে অসম্মান করা হয়েছে এমন একটি ফেসবুক স্টেটাসকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক উস্কানির মাধ্যমে রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর জঘন্য আক্রমণ, তাদের বাড়িঘর-উপাসনালয় ধ্বংস করা বেশি দিন আগের ঘটনা নয়। এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে প্রতিনিয়তই ছড়ানো হচ্ছে আরো নানা বিকৃত ছবি, পর্নোগ্রাফি আর যতো অরুচিকর ভার্চুয়াল সামগ্রী, চলছে আরো নানা রকম প্রতারণা, অপরাধকর্ম। আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে ইন্টারনেট-কেন্দ্রিক প্রতারণা ও অপরাধের খবর পাচ্ছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরাই বলছেন, এ সংক্রান্ত অপরাধের মাত্রা আরো বেশি, অনেক অপরাধের খবরই সংবাদ মাধ্যমে আসে না। মানসম্মানের ভয়ে অনেকে এরকম অপরাধের শিকার হয়েও থানা পুলিশ কিংবা অন্য কোনো সংস্থার কাছে অভিযোগ করছেন না। ফলে অনেক ঘটনাই বিচারের আওতায় আসছে না আর যেগুলো আসছে, সেগুলোরও অনেক ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করা যায় না। এ ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশের প্রেক্ষাপটে সাইবার অপরাধের সবচেয়ে বড় ঝুঁকি হলো তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীদের শনাক্তকরণের উপায়। সেবা গ্রহণ থেকে শুরু করে সেবা ব্যবহারকালে ব্যবহারকারীর গতিবিধি রেকর্ড করার যথেষ্ট ব্যবস্থা নেই। অপরাধীরা নিজেদের পরিচয় লুকিয়ে সহজেই মোবাইল ফোন বা ইন্টারনেট সেবা গ্রহণ ও ব্যবহার করে যে কোনো অপরাধকর্ম করতে পারে। কাজেই ইন্টারনেট ব্যবহারকারীর গতিবিধি শনাক্তকরণের ব্যবস্থা শক্তিশালীকরণ দরকার। দরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সাইবার অপরাধ বিষয়ে ভালোভাবে প্রশিক্ষিতকরণ। এছাড়া প্রচলিত আইনও বর্তমানের বহুমুখী সাইবার অপরাধ কভার করার জন্য পর্যাপ্ত নয়। কাজেই সাইবার অপরাধ বিষয়ক সময়োপযোগী আইনি সংস্কার বা আইন প্রণয়নেও কালক্ষেপণের সুযোগ নেই। আর শুধু র্যা ব পুলিশ এবং বিচার বিভাগ দিয়েও এ অপরাধ ঠেকানো যাবে না, পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো সামাজিক প্রতিরোধ। সাইবার অপরাধ বিষয়ে সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×