somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একের পর এক আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়ে সুফল পেতে ব্যর্থ হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট এখন রণক্লান্ত

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দল পাল্টানো ও ভোল পাল্টানোদের নিয়ে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে তাদের দফায় দফায় আন্দোলনের ঘোষণার ধরনও পাল্টে গেছে। দলের চেয়ারপার্সন জানান দিয়েছেন, আর দিনক্ষণ দিয়ে নয়, এবার সময় মতোই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেয়া হবে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইতোপূর্বে সংঘটিত ঘটনাবলীর প্রেক্ষাপটে জনমনে সৃষ্ট অজানা উদ্বেগের আপাত অবসান ঘটেছে। পবিত্র ঈদ-উল-আযহার দিন কূটনৈতিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এমন ঘোষণা দেয়ার পর বিএনপি ও তার জোটগত শরিকদের মাঝে নেমে এসেছে হতাশা। আর সরকারী দল আওয়ামী লীগসহ শরিক মহাজোটে সব দলের মাঝে এসেছে উৎফুল্ল মনোভাব। একের পর এক আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়ে সুফল পেতে ব্যর্থ হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট এখন রণক্লান্ত। বিগত ৫ জানুয়ারির নির্বাচনের বহু আগ থেকে বিএনপি দফায় দফায় আন্দোলন কর্মসূচী দিয়ে তটস্থ করে রেখেছিল সরকার ও জনগণকে। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ ছাড়াও প্রাণহানিও কম ঘটেনি। ধ্বংসাত্মক ও প্রাণহানি ঘটনা থেকে আন্দোলন বেগবান করার প্রয়াস ছিল বিএনপির। কিন্তু এসব ঘটনা হয়েছে হিতে বিপরীত। বিএনপি ও তাদের জোটগত আন্দোলনে কর্মী সমর্থক ছাড়া সাধারণ মানুষ সাড়া না দেয়ায় ফলাফল রয়েছে শূন্যের কোটায়। ফলে আন্দোলন কর্মসূচী ঘোষণা দিয়ে তা থেকে তাদের পেছানো ছাড়া আর কোন গত্যন্তর ছিল না। সর্বশেষ ঘোষণা ছিল ঈদ—উল-আযহার পরে সরকার পতন আন্দোলনের কঠোর কর্মসূচী দেয়া হবে। আশায় ছিল বিএনপি ও জামায়াত। কিন্তু সে আশাও গুড়েবালি হয়েছে দলীয় চেয়ারপার্সনের দিনক্ষণ ছেড়ে সময় মতো আন্দোলন করার ঘোষণায়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, ‘সময় মতো আন্দোলন’ একটি বায়বীয় ঘোষণা। এর কোন প্রভাব সরকারী দলে যেমন নেই, জনমনেও নেই। ফলে হতাশায় ডুবে গেছে কর্মী ও সমর্থক মহল। এখন প্রশ্ন জেগেছে, এরপরে কি ঘোষণা আসতে পারে এবং তা আবার কখন পাল্টে যায় তা নিয়ে। বিএনপি ও তাদের শরিক জোটের আন্দোলনের শক্তিও নেই। বিএনপির পক্ষে মূলত মাঠে নেমে নৈরাজ্য সৃষ্টি করত জামায়াত শিবিরের ক্যাডার বাহিনী। ঘোষণা না থাকলেও জামায়াত শিবির বিএনপি থেকে দূরে থাকার পথ বেছে নিয়েছে। তাদের শীর্ষ নেতাদের গলায় এখন ঝুলছে ফাঁসির রশি। সে নেতাদের বাঁচানোর কোন পথ বিএনপি যেমন সৃষ্টি করতে পারেনি, তেমনি তাদের কাছেও নেই। ফলে আন্দোলন করে বিএনপির অবস্থান সৃদৃঢ় করতে জামায়াত শিবির অনিচ্ছুক বললে অত্যুক্তি হবে না। সার্বিক দিক অনুধাবনে এনে বিএনপির শীর্ষ পর্যায়ে তা আলোচিত হওয়ার পর দলের চেয়ারপার্সন তার ইতোপূর্বেকার ঘন ঘন আন্দোলন কর্মসূচী থেকে সরে গিয়ে এখন দিনক্ষণ থেকে সময় মতো কর্মসূচী দেয়ার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে প্রতীয়মান।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×