স্বপ্নের সেই পদ্মা সেতু নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। কর্মসংস্থান হয়েছে দেশের ৬ হাজার মানুষের
২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাওয়ায় পদ্মা সেতু নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। স্বপ্নের সেতু রূপ পেতে যাচ্ছে বাস্তবে। চীন থেকে পদ্মা সেতুর কাজের মালামাল মাওয়ায় আসার পর কাজে নতুন গতি এসেছে। সেতুর এ্যাপ্রোচ রোড, তীর রক্ষা বাঁধ ও নদী শাসনসহ সব কাজেই নতুন করে উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত এগিয়ে চলছে সব কিছুই। সেনাবাহিনীর প্রায় ২ হাজার সদস্য এবং বেসামারিক দেশী-বিদেশী প্রায় ৪ হাজারসহ মোট ৬ হাজারের মতো মানুষ পদ্মা সেতুর এই কর্মযজ্ঞে সরাসরি সম্পৃক্ত রয়েছে। ইতোমধ্যে পুনর্বাসন, কনস্ট্রাকশন ইয়াড, জমি অধিগ্রহণসহ অনেক কাজই সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু বাকি মূল সেতু। এ মূল সেতু তৈরির জন্য পদ্মা তীরে বেশ কিছু স্থাপনা প্রয়োজন হবে। চীনে সেসব স্থাপনা তৈরি করা হয়েছে। শীঘ্রই দেশের মানুষও মূল সেতুর দৃশ্যমান অগ্রগতি নিজ চোখে দেখতে পাবে। স্বপ্নের সেতু বাস্তবরূপ লাভ করছে দেখে পদ্মাপারের লাখো মানুষও খুশি। পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চল ও মুন্সীগঞ্জ শুধু নয়, গোটা দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পদ্মা সেতুকে ঘিরে মাওয়া-জাজিরা সেনানিবাস হচ্ছে। এখানে কর্মরত সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই ব্রিগেডের কর্মযজ্ঞে এখানে বিশেষ মাত্রা যুক্ত হয়েছে। এক সময় স্বপ্নে দেখতাম এই সেতু। অহন দেখতাছি আসলেই বাস্তবে সেতু হইতাছে। তাই আনন্দ লাগতাছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন