somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সেনাবাহিনী আবারও শীর্ষে

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





স্বাধীনতা যুদ্ধের পরে ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি সেনা ও মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে এই বাহিনীর সামর্থ্য প্রায় তিন লক্ষ সদস্য। অবশ্য এই বাহিনী বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা কার্যপ্রণালী, প্রশিক্ষণ ব্যবস্থাপনা পদ্ধতি এবং নন-কমিশন্ড অফিসার প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করেছে। এটি গোলন্দাজ, সাঁজোয়া ও পদাতিক ইউনিট দ্বারা সজ্জিত। অধিকন্তু এই বাহিনী, শান্তি-রক্ষী বাহিনী হিসাবে তার সামর্থ্য উন্নত করতে উৎসাহী এবং সেই লক্ষে মার্কিন বাহিনীর সাথে একযোগে কাজ করছে। পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশই এখন বিশ্বশান্তি রক্ষায় সবচেয়ে বেশি সেনা সরবরাহকারী রাষ্ট্র। বর্তমানে বিশ্বজুড়ে জাতিসংঘ পরিচালিত ১৫টি শান্তিরক্ষা মিশনের ৮টিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮,৮৭৮ জন সদস্য সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদের মধ্যে ৬৯৭৯ জন সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং ১,৮৯৯ জন পুলিশ। চলতি বছরে প্রথম দুই মাসে জাতিসংঘ প্রকাশিত রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। ২০১০ সালে দশ সহস্রাধিক সেনা পাঠিয়ে বাংলাদশ প্রথমবারের মতো এই তালিকার শীর্ষে উঠে। বিভিন্ন সময়ে প্রকাশিত জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ব্যাপক প্রসংশা করা হয়েছে। যার ফল আজকের এই শীর্ষ অবস্থান। বর্তমানে আফ্রিকার কঙ্গোতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। সেনা, পুলিশ এবং নারী পুলিশের ২৯৪৪ জনের একটি বিশাল টিম কাজ করছেন এখানে। কঙ্গোতে বহুজাতিক একটি শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। দ্বিতীয় অবস্থানে আছে আইভরি কোস্ট। এখানে ২,৫৪১ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্বে আছেন এমন দেশগুলোর মধ্যে আরও আছে লাইবেরিয়া, দারফুর, হাইতি, লেবানন, দক্ষিণ সুদান, এবং পশ্চিম সাহারা।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×