somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র্য বিমোচনে চারটি ক্ষেত্রে ২২টি লক্ষ্যকে প্রাধান্য দিয়ে সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের স্থান দ্বিতীয়

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজিস) অগ্রগতির ক্ষেত্রে অনেক দিক থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এখন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির ক্ষেত্রে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। প্রথম স্থান দখল করেছে শ্রীলংকা। ২০০৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা সার্ক উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে এতে চারটি ক্ষেত্রে ২২টি লক্ষ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। নবজাতক মৃত্যর হার কমানোর ক্ষেত্রে শ্রীলংকা হচ্ছে স্টার পারফরমার আর দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, তৃতীয় নেপাল। গড় আয়ু লাভের ক্ষেত্রে শ্রীলংকা স্টার পারফরমার, দ্বিতীয় বাংলাদেশ ও নেপাল, তৃতীয় অবস্থানে ভুটান। পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে শ্রীলংকা স্টার পারফরমার, বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে নেপাল। মাতৃমৃত্যু হার কমানোর ক্ষেত্রে শ্রীলংকা স্টার পারফরমার, দ্বিতীয় অবস্থানে নেপাল এবং তৃতীয় ভুটান। স্যানিটেশন উন্নয়নের ক্ষেত্রে স্টার পারফরমার শ্রীলংকা, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে পাকিস্তান। ফরটিলিটি রেটে বাংলাদেশ স্টার পারফরমার, দ্বিতীয় অবস্থানে শ্রীলংকা ও ভুটান এবং তৃতীয় ভারত। নবজাতকের টিকাদানের ক্ষেত্রে শ্রীলংকা স্টার পারফরমার, বাংলাদেশ দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে ভুটান। বেশিরভাগ ক্ষেত্রে শ্রীলংকা এগিয়েছে, কারণ তাদের বাজেটে শিক্ষা ও স্থাস্থ্য খাতে বরাদ্দ ছিল ব্যাপক। প্রতিবেদনে ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলকরণ অংশে বলা হয়েছে, ১৯৯০ সালে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৬ শতাংশ কম ওজনের ছিল। ২০১১ সালে এসে এ হার ৩৬ শতাংশে নেমে এসেছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শিশু ও মা পুষ্টি জরিপ অনুযায়ী কম ওজনের শিশু রয়েছে ৩৪ শতাংশ। নারী শিক্ষার হার বৃদ্ধি, হামের টিকা গ্রহণের হার বৃদ্ধি, পরিবারের ছোট আকার, ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্টের বিস্তৃতি, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং শক্তি গ্রহণ এ সাফল্যের কারণ। মাথাপিছু দৈনিক ক্যালরি গ্রহণের মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দারিদ্র্যের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতকরণ ও খাদ্য তালিকার সমৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য সরকার হতদরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা ও প্রকৃত আয় বাড়ানোর জন্য সম্পদ বণ্টনের ওপর গভীর মনোযোগ দিয়েছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×