somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করণে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে ১৪২ দেশের মধ্যে ৬৮ তম অবস্থানে বাংলাদেশ

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক কাজে অংশগ্রহণ এই মাপকাঠিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘লিঙ্গ বৈষম্য সূচকে’ ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে বাংলাদেশ সরকার। বিশ্বের ১৪২ দেশে নারীদের অবস্থান নিয়ে করা এ সূচকে বাংলাদেশের অবস্থান এবার ৬৮তম। গত বছর ১৩৬ দেশের মধ্যে ৭৫ নম্বরে ছিল বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ায় সব চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ‘বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০১৪’ প্রতিবেদনে বিশ্বে ১১১ দেশের গত নয় বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতায় সামান্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্তকরনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেও অগ্রগতি হয়েছে। পৃথকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৭তম, স্কোর শূন্য দশমিক ৪৭৭। শিক্ষায় অংশগ্রহণে ১১১তম, স্কোর শূন্য দশমিক ৯৪০; স্বাস্থ্যে ১২২ তম, স্কোর শূন্য দশমিক ৯৬৬ এবং রাজনৈতিক ক্ষমতায়নে অবস্থান ১০ম, স্কোর শূন্য দশমিক ৪০৬। শিক্ষায় নারীর অংশগ্রহণ গত বছর ১৩৬টি দেশের মধ্যে ১১৫তম অবস্থানে থাকলেও এবার তা এগিয়ে ১১১তম অবস্থানে এসেছে বাংলাদেশ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে রয়েছে প্রথম অবস্থানে। আর তৃতীয় ধাপের শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে রয়েছে ১১৮তম অবস্থানে। আর স্বাস্থ্য সেবার দিক দিয়েও গত বছরের তুলনায় সূচকে অবস্থান দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। স্কোরের দিক থেকেও হয়েছে অগ্রগতি। ২০১১ সালে ১৩৫ দেশের মধ্যে ৬৯তম, ২০১২ সালে ১৩৫ দেশের মধ্যে ৮৬তম, ২০১৩ সালে ১৩৬ দেশের মধ্যে ৭৫তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০১৪ সালে ১৪২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ৬৮তম। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্তকরনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেও অগ্রগতিতে বাংলাদেশ সরকার সত্যি প্রশংসার দাবীদার।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×