somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মীর কাসেম আলীর সম্পদের আকার আলাদিদেন চেরাগকে হার মানায়

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





স্বাধীনতা পরবর্তী ১৯৭৭ সময়ে তার হাতে যেন আলাদিনের চেরাগ এসে যায়। ব্যাংক, চিকিৎসা সেবা, পরিবহন, টেলিযোগাযোগ, গণমাধ্যম ও শিক্ষা সেক্টরে তার নেতৃত্বে জামায়াতীরা গড়ে তুলেছে মজবুত ভিত। গণমাধ্যম জগতেও তার বিচরণ ঘটেছে। তিনি হয়েছেন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের বোর্ড অব ডিরেক্টর সদস্য। ইবনে সিনা ট্রাস্টের রয়েছে ৮টি হাসপাতাল, ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার, একটি মেডিক্যাল কলেজ, একটি নার্সিং কলেজ, একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, একটি ইসলামী ব্যাংক হাসপাতাল, একটি ইসলামী ব্যাংক স্কুল ও কলেজ। এ ছাড়া দিগন্ত পেপার মিলের একক মালিক মীর কাশেম আলী। এ ছাড়া সে ফুয়াদ আল খতিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যানও সে। মীর কাশেম আলীর ব্যক্তিগত বাণিজ্যিক গ্রুপের নাম কেয়ারি। সে কেয়ারি হাউজিং ও ইডেন শিপিং লাইন্সের চেয়ারম্যান। কেয়ারি নামের দশটি কোম্পানির পরিচালক সে । এগুলো হলো কেয়ারি লিমিটেড, কেয়ারি পোল্ট্রি হ্যাচারি এ্যান্ড প্রসেস, কেয়ারি স্প্রিং, কেয়ারি শান, কেয়ারি ট্যুরস এ্যান্ড সার্ভিসেস, কেয়ারি তাজ, কেয়ারি কালার সেন্টার, কেয়ারি ঝর্ণা, কেয়ারি রিয়েল এস্টেট ও কেয়ারি টেলিকম লিমিটেড। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের জন্য তার মালিকানায় রয়েছে বিলাসবহুল ৫টি প্রমোদ তরি। এগুলো হচ্ছে কেয়ারি ক্রুজ, কেয়ারি ডাইন, কেয়ারি সিন্দবাদ, কেয়ারি কর্ণফুলী ও কেয়ারি তরঙ্গ। কেয়ারি গ্রুপের মালিকানায় রয়েছে সহস্র্রাধিক এ্যাপার্টমেন্ট ও বিপণি বিতান। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে এগুলোর অবস্থান। চট্টগ্রামে ভয়ঙ্কর এক খুনী হিসেবে পরিচিত মীর কাশেম আলী তার জামায়াতী চেলাচামুন্ডাদের নিয়ে রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড-পরিচালনা করে আসছিল বছরের পর বছর। চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি যাতে উঠে আসতে না পারে এ জন্য তার পক্ষে চেষ্টা চলেছে নজিরবিহীন। বিভিন্নভাবে লবিংয়ের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ ঢেলেছেন স্রোতের মতো। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়েছে। আজ বহুল প্রতীক্ষিত সেই মামলার রায় ঘোষণা করা হবে। চট্টগ্রামে তার নির্মম বর্বরতার শিকার যারা হয়েছেন তাঁরা এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তির ঘোষণাটি শোনার জন্য।






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×