সরকারের কৃষি বিভাগের তদারকি ও কৃষি উপকরণ সহজ লভ্যে সরবরাহের ফলে আমনের বাম্পার ফলনের স্বপ্নে বিভোর রংপুরের কৃষকরা
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তর জনপদের ক্ষেতে ক্ষেতে এখন গাঢ় সবুজের সমারোহ। আমন ধানের চারা তড়তড়িয়ে বেড়ে উঠেছে। ক্ষেতে এসেছে শীষ, ধরেছে পাক। নিড়ানি ও সার দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন চলছে অপেক্ষার পালা। কিছুদিন পর এসব ধান উঠবে কৃষকের গোলায়। তাই কৃষক এখন আমনের বাম্পার ফলনের স্বপ্নে বিভোর। উত্তরে এখন শরতের স্বচ্ছ আকাশে মাঝে মধ্যে মেঘ জমে ঝিরঝিরি বৃষ্টি হলেও সবুজের ঘাটতির সম্ভাবনা নেই। বরঞ্চ এ বৃষ্টি ফলনপ্রাপ্তিকে ত্বরান্বিত করেছে। এ বছর রংপুর কৃষি অঞ্চলের ৮ জেলায় ১০ লাখ ৩৯ হাজার ৭৬৮ হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। এসব জমি থেকে ২৮ লাখ ৪৮ হাজার ৯৬৪ টন আমন চাল উৎপাদন হবে। এ অঞ্চলের গ্রামে যতদূর চোখ যায় শুধুই কেবল সবুজ ক্ষেত, কোথাও যেন সামান্য জমিও পতিত নেই। যেসব জমি কৃষকরা আবাদ করতেন না, এবার সেগুলোতেও লাগানো হয়েছে আমন। এর অবশ্য কিছু কারণও রয়েছে। তা হচ্ছে সরকারের কৃষি বিভাগের তদারকিতে এবার কৃষি উপকরণ ছিল সহজ লভ্য। এ ছাড়া অন্যবারের মতো সার সংকটও হয়নি। কোন বিলম্ব ছাড়াই কৃষকদের মাঝে সার সরবরাহ করা হয়েছে সময়মত। সরকারের এমন বিভিন্ন উদ্যোগে বাম্পার ফলনের স্বপ্নে বিভোর উত্তর জনপদের কৃষকরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন