somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহী ইউনিভার্সিটির বর্ধিত ফি মিজান ও সান্ধ্য কোর্স সারওয়ার

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিচি মিজানরে দেখলে মনে হয় রথখোলার নাচের আসরের তবলিয়া আর উপবিচি সারওয়ার যেন হারেস চৌধুরীর ছোট ভাই; রথখোলার ব্রোকারিয়া। এই কোয়েলিয়া দম্পতি রাজছাহী আওয়ামী লীগের বিগ ব্রাদার চওড়া কপালের লিটন ভাই আর রোদে পোড়া শিশুদের হাতে জাতীয় পতাকার কাঠি লজেন্স ধরানো 'সোনারতরী' শহারেয়ারের সামনে অদৃশ্য সাবানে হাত কচলানো চাকরস্য চাকর গোত্রের। 'জনদরদী' লিটু-শহারিয়ার ক্ষমতার সেকেন্ড হানিমুনে অস্থির। ছাত্রলীগের সোনার কাছিম সামলানোর কাজ তাদের নয়। এই কাজ কারো নয়। ভুত-পেত্নী এসে তাদের সামলাবে চিন্তা কী!

এক ধাক্কায় পরীক্ষার ফি অনেক বেড়ে গেলে, হরিণাকুন্ডুর কৃষকের ছেলের মাথায় বাজ ভেঙ্গে পড়ে, মনিরামপুরের ছোট দোকানীর মেয়ে আতংকিত হয়; আব্বাকে কী করে বলবে এ কথা!

কিন্তু ফি মিজান আর সান্ধ্য সারোয়ার এখন আর ইউনিভার্সিটির শিক্ষক নয়। ক্ষমতার দুধে মাছি। তাই কৃষক-শ্রমিক-ক্ষুদে দোকানীর ছেলে মেয়ে প্রতিবাদ জানালে; মিজু ডাকে পুলিশ চিসিমকে রাবার বুলেট আর কাঁদানে গ্যাসের প্রলয় ঘটাতে। সারু ছাত্রলীগের লেঠেল ডাকে। তারা পিস্তল উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ে বই-খাতা হাতে নিয়ে ঘোরা প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের ওপরে। শুধু পড়ালেখা শেষ করে গরীব আব্বা-আম্মাকে একটু সুখের মুখ দেখাতে আকুল সন্তানদের ২৭ জনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে হয়।

এইসব লিটন, শহারিয়ার নাহয় জন্মেছে ভালো মানুষের মুখোশ পরে নেত্রীর মন জয় করতে; এটাই তাদের পেশা। কিন্তু মিজান-সারোয়ার যখন ভুল করে শিক্ষকতার পেশায় এসেই পড়েছে; তখন এই পেশার পবিত্রতা রক্ষার কথা কেন ভাবলো না!

মিজান-সারোয়ার টাইপের লোকেরা শিক্ষকতায় কেন আসে? শিক্ষকতার পেশাটি ওদের জন্য নয় যারা নিজের ছাত্রকে ভালোবাসেনা। এসব অশ্লীল আচরণ এরা ঐতিহ্যবাহী এই আলোকিত রাজশাহী ইউনিভার্সিটিতে না করে; অন্য কোথাও করতে পারতো। এরা পিএইডি করতে গিয়ে ঐ দেশের লালবাতি এলাকার দালাল হয়ে থেকে গেলেও আজ পুলিশ-ছাত্র লীগের হামলায় ২৭ টি তরুণ-তরুনীর রক্ত খেতে হতো না এই সারমেয় দম্পতিকে; সৎ ভাবে খেয়ে বাঁচতে পারতো।

পুনশ্চঃ এই লেখায় বিলো দ্য বেল্ট আঘাত করা হয়েছে, ভিসি-প্রোভিসি-আওয়ামী বিগ লিডারদের ক্লিশে বিলো দ্য বেল্ট আঘাতে ২৭ টি নির্দোষ ছাত্র-ছাত্রী আহত হয়ে হাসপাতালে পাঠানোর প্রতিবাদে। নিউটনের তৃতীয় সূত্র মাথায় রেখে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শিত হয়েছে এই পোস্টে। ক্ষমতার দুধের গুপ্ত-বিবেক মাছিদের যে কোন অনাহুত নসিহত প্রচেষ্টা তাই হাস্যকর মনে হবে জনসমক্ষে। কোথাও লাগলে এড়িয়ে যাওয়া বাঞ্চনীয়। একটা লেখাই লিখেছি; কাউকে তো আর হাসপাতালে পাঠাইনি।

গোপালী চিসিম

প্রলয় চিসিম পুলিশ এক কিছিম
মেরেছে ছাত্র জর্নো
জর্নের কী দোষ ফাঁক করলে সিসিম
গোলাগুলি কী পর্ণো?

চিসিমের রাবার গুলি আর সোনার কাছিম
যৌবন যাতনায় হর্ণো!
সাংবাদিক সাংঘাতিক এক কিছিম
পিম্পদের দম্ভকে করে চূর্ণ।

গোপালী ভিসি আর পুলিশ চিসিম
ষোলকলা করে পূর্ণ।
ছাত্রলীগের পিস্তল ওঁচানো সোনার কাছিম
বহু ব্যবহারে জীর্ণ!

রাজশাহীর তরুণ মন্ত্রীরা হানিমুনে নায়ক জসিম
কে ফিরে দেখে আর বিশীর্ণ?
গরীবের ছেলে গুলি চাকু খাওয়া ধৈর্য অসীম
হোকনা ওদের বুক পিঠ বিদীর্ণ।


মতিহারের মতিমিজান

আমি এক গোপালী আমি এক গোপালী
ক্ষমতা আমাকে পাগল করেছে খেলেছি ভোজালী তাই
তাই আমি গোপালী আমি এক গোপালী!

আমি অটোয়ার থেকে পিএইচডি করে ফিরে দলবাজি শিখেছি,
আবার ছনভবনের বাগানে দাঁড়িয়ে ভাঁড়ের হাসি হেসেছি ।
পারিনা কিছুই সোনার ছেলেরা এসে করে দিয়ে যায়
তাদের আঘাতে প্রজার ছেলেরা হাসপাতালেতে হায়!
আমি এক গোপালী সারমেয় ভোজালী!

ফকিরের ছেলে ভিসি হয়েছি বাড়াতে চেয়েছি ফি
যাতে একটু পাঁচটা বছর আরামে খাবো ঘি!
কী যে হয়ে গেল ছবি তুলে নিলো, উঠে গেল সব লোম;
ভয় করছে সারাটা জীবন খাবো যে ঘৃণার বোম।
তাই আমি গোপালী; আমি এক গোপালী!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×