somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশরাফুল ইসলাম (মাসুম)
প্রথম যখন ব্লগিং শুরু করি তখন এর গুরুত্ব বুঝিনি! নিছক খেলা খেলা মনে হতো। এখন বুঝি ব্লগিং এমনকি একটি পেশাও হতে পারে! বাংলায় প্রফেশনাল ব্লগিং এগিয়ে চলুক। সফল হোক জয়যাত্রা।

গোয়েন্দা সাহিত্যে বাংলাদেশী লেখকদের চেয়ে পশ্চিমবঙ্গের লেখকগণ অনেক এগিয়ে।

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্যের মধ্যে গোয়েন্দা কাহিনীর প্রতি আকর্ষণ বেশি ছিলো আমার। কিন্তু বাংলাদেশী লেখকরা এ বিষয়ে অনেক পিছিয়ে। তাই পড়তে হয় বিদেশী কাহিনীর বাংলা অনুবাদ। তবে বাঙালি লেখকগণ একেবারেই পিছিয়ে তা নয়। পশ্চিমবঙ্গের অনেক লেখকই জন্ম দিয়েছেন জনপ্রিয় বেশকিছু বাঙালি গোয়েন্দা চরিত্র। এদের মধ্য সবার আগে পরিচিত হই ফেলুদার সাথে! সম্ভবত সত্যজিৎ রায়ের ফেলুদাই সবচেয়ে জনপ্রিয় বাঙালি গোয়েন্দা চরিত্র। যে সময়ের কথা বলছি তখন ইন্টারনেট এতো সহজলভ্য ছিলোনা। ফলে চাইলেও যে কোনো তথ্য সহজে জানা যেতোনা। যে কোনো বইও সহজে সংগ্রহ করা যেতো না। বাংলাদেশী লেখকদের মধ্যে সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা, মাসুদ রানা এগুলোই প্রধান। কিছুদিন আগে জানতে পারি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছেন আরেকটি জনপ্রিয় বাঙালি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। বেশ কয়েকটি বই পড়ে ফেললাম ভালোই লাগলো। যথেষ্ট মানসম্মত। ইদানীং শুনলাম কিরীটি রায়ের কথা। নীহাররঞ্জন গুপ্তের গোয়েন্দা চরিত্র কিরীটি রায়। ডাঃ নীহাররঞ্জন গুপ্ত যথেষ্ট সিরিয়াস ছিলেন গোয়েন্দা কাহিনী লেখায়। লন্ডনে মেডিক্যাল কলেজে পড়ার সময়ই এ বিষয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। এমনকি তিনি বিখ্যাত গোয়েন্দা কাহিনী লেখিকা আগাথা ক্রিস্টির সাথেও দেখা করেন। তাঁর গোয়েন্দা কাহিনীও যে যথেষ্ট জনপ্রিয় ছিলো তা অনেক দেরিতে এসে জানলাম এবং দুএকটি বই ডাউনলোড করে পড়েও ফেললাম! মন্দ নয় ভালোই লাগলো! স্কুল কলেজ লাইফে পড়তে পারলে হয়তো আরো মজা লাগতো! তবে এটুকু বোঝা যাচ্ছে গোয়েন্দা সাহিত্যে বাংলাদেশী লেখকদের চেয়ে কলকাতা অনেক এগিয়ে।

kirity roy pdf ডাউনলোড করতে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৯
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×