বাংলা একাডেমীর ওয়েবসাইটে বানান ভুল ও অসঙ্গতি
১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বাংলা একাডেমীর নিজস্ব ওয়েবসাইটে বাংলা শব্দের বানানে ভুল ও তথ্যগত বিকৃতি সংক্রান্ত একটি খবর পড়লাম। খবরটি পড়ে ভীষণ মর্মাহত হলাম। প্রকাশিত খরবে জানা যায়, ওয়েব সাইটটিতে "অমর একুশে গ্রন্থমেলা" শিরোনামে গ্রন্থমেলার পরিচয় তুলে ধরতে গিয়ে একটি বাক্যে লেখা হয়েছে-"স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে গঠিত বৃহত্তর বাংলা একাডেমীর কর্মকাণ্ড তারই একটি প্রামাণ্য নিদর্শন অমর একুশে গ্রন্থমেলার আয়োজন"। বাক্যটি যে যথার্থ নয় তা বলাই বাহুল্য। এছাড়া "বাংলা একাডেমীর বিভিন্ন প্রকল্প" শীর্ষক শিরোনামের "মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে অবকাঠামোগত সুবিধা" শীর্ষক উপ-শিরোনামের দ্বিতীয় অনুচ্ছেদে লেখা হয়েছে-"একই সঙ্গে মাজারে শ্বেত পাথরের কাজ সৌন্দর্য এবং প্রবিত্রতা সুনিশ্চিত করেছে"।
প্রিয় পাঠক, কোনো একটি মাজারে শ্বেতপাথর দিয়ে কাজ করলে সে মাজারের সৌন্দর্য বৃদ্ধি পায় তা জানি, কিন্তু তা কিভাবে মাজারের পবিত্রতা সুনিশ্চিত করে সেটা বোধগম্য নয়। কেবল বাক্যই নয় "গবেষণা" বানানটিকে 'গবেষনা' এবং "ষান্মাসিক" বানানটিকে 'ষান্মাষিক' বানানে লেখা হয়েছে। এরূপ আরও অনেক বানানে ভুল ও অসঙ্গতি রয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন