somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করা সরকারের কাজ নয় : সৈয়দ আমিরুজ্জামান

০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করা সরকারের কাজ নয় : সৈয়দ আমিরুজ্জামান
বিদেশি লুটেরা কোম্পানি শেভরন, কেয়ার্ন এনার্জি, নাইকো বা এশিয়া এনার্জির স্বার্থ সংরক্ষণ করা সরকারের কাজ নয়। গতকাল 'মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি'র পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, সরকার সম্প্রতি শেভরনের বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে পেট্রোবাংলার দায়ের করা মামলা প্রত্যাহার করেছে। শেভরনের অনিয়ম সংক্রান্ত বিষয়টি আদালতের পরিবর্তে নিয়ে যাওয়া হয়েছে বিশ্বব্যাংকের একটি বিভাগে। অথচ বিশ্বব্যাংকের কাজ হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়ন সম্ভাবনার অপূরণীয় ক্ষতি করে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করা, তাদের কাছে বাংলাদেশের স্বার্থ রক্ষার আশা বৃথা।
তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে গেলেও বাংলাদেশ এর বিচার পাবে না। কারণ শেভরন একটি মার্কিন বহুজাতিক লুটেরা সংস্থা, কিন্তু শেভরন বাংলাদেশ নামে তার যে শাখা বাংলাদেশে কাজ করছে সেটি বারমুডায় রেজিস্টার্ড এবং বারমুডা আন্তর্জাতিক আদালতের সদস্য নয়। বাংলাদেশের মতো বিভিন্ন দুর্বল দেশ যাতে আন্তর্জাতিক আইন-কানুন বা আদালতের সহায়তা নিতে না পারে সে জন্যই এসব সংস্থা এ ধরনের জালিয়াতির আশ্রয় নেয়।
সৈয়দ আমিরুজ্জামান আরো বলেন, এ শেভরনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছেও তদবির করেছিলেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেভরনের স্বার্থ রক্ষায় মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেছে এ সরকার। শেভরনের কাছে মাগুরছড়ার ক্ষতিপূরণ বাবদ ২৫ হাজার কোটি টাকাসহ বাংলাদেশের মোট ৩৪ হাজার কোটি টাকা পাওনা থাকলেও বর্তমান সরকার তা আদায়ের কোনো উদ্যোগ নেয়নি।
বিবৃতিতে তিনি বলেন, নাইকো দুর্নীতি মামলায় সাবেক দুই প্রধানমন্ত্রী আসামি হলেও কানাডিয়ান কোম্পানি নাইকো এবং মার্কিন বহুজাতিক লুটেরা কোম্পানি শেভরনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি অবিলম্বে এসব সংস্থার কাছে পাওনা আদায় করা ও দুর্নীতির দায়ে অভিযুক্ত শেভরন ও নাইকোর বিচারের দাবি জানান। একই সঙ্গে দুর্নীতি ও অপপ্রচারে লিপ্ত এশিয়া এনার্জি ও শেভরনকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান তিনি।


সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×