সব খনিজ সম্পদের আহরণ ও ব্যবহার হতে হবে কেবল জনগণের স্বার্থে : সৈয়দ আমিরুজ্জামান
১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লুটেরা বিদেশি কোম্পানির স্বার্থে নয়, সব খনিজ সম্পদের আহরণ ও ব্যবহার হতে হবে কেবল জনগণের স্বার্থে : সৈয়দ আমিরুজ্জামান
মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেছেন, লুটেরা বিদেশি কোম্পানির স্বার্থে নয়, সব খনিজ সম্পদের আহরণ ও ব্যবহার হতে হবে কেবল জনগণের স্বার্থে। যারা বিদেশি কোম্পানিগুলোর স্বার্থে খনিজ সম্পদ আহরণ ও ব্যবহারের চেষ্টা করছে, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ আদালত গঠন করে তাদের বিচার করবে।
মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির এক সভায় সৈয়দ আমিরুজ্জামান এ কথা বলেন।
সৈয়দ আমিরুজ্জামান বলেন, দেশের সমুদ্রসীমা ও ভূ-খন্ডের তেল-গ্যাস-কয়লাসহ সব খনিজ সম্পদের মালিক জনগণ, জনগণের মালিকানা খর্ব করে এ সম্পদ সাম্রাজ্যবাদী বহুজাতিক লুটেরা কোম্পানির হাতে তুলে দেয়ার চক্রান্ত চলছে। কিন্তু জনগণ এ চক্রান্ত জীবন দিয়ে রুখবে।
তিনি বলেন, জনগণের অগোচরে রপ্তানি-উৎপাদনে অংশীদারি (পিএসসি) মডেলে মার্কিন ও ইউরোপীয় কোম্পানির হাতে গ্যাস সম্পদ তুলে দেওয়ার তৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে। শিগগিরই ফুলবাড়ি কয়লা প্রকল্প বাতিল করে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করতে হবে।
তিনি বলেন, আমাদের সম্পদ আমরা আহরণ করবো। কিভাবে এর ব্যবহার হবে সেটাও আমরাই নির্ধারণ করবো। আহরণ ও ব্যবহার দুটোই হতে হবে জনগণের স্বার্থে, অন্য কোনো গোষ্ঠী বা বিদেশি লুটেরা কোম্পানির স্বার্থে নয়।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন