somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Cinematography - শট ও এঙ্গেল নিয়ে কিছু টিপস

২১ শে জুলাই, ২০১২ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তো, আপনি এখন সিনেমাটোগ্রাফীর বেসিক জানেন। আপনি জানেন কি কি শট আছে আর কি কি এংগেলে টা নেয়া যায়। তারপরেও আপনি খেয়াল করে দেখলেন যে আপনার টেক গুলো কেমন যেনো ভিডিও ভিডিও লাগে। মানে, হাই বাজেটের সিনেমায় যে শট গুলো দেখেন, আপনার গুলো তার থেকে অনেক অনেক পিছনে।

আমি সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, সিনেমাটোগ্রাফার হিসেবে যখন শট নিবেন তখন আপনার কি কি করা উচিত। আপনার উচিত হবে এঙ্গেল নিয়ে এক্সপেরিমেন্ট করা। এমন কিছু এঙ্গেল থেকে শট নেয়া যা আগে কখনো নেয়া হয় নি। বা, খুব কম ব্যাবহৃত হয়েছে। এতে হয়তো আপনার শট হলিউডের মত হয়ে যাবেনা কিন্তু আপনি একটা সিনেমাটিক লুক পাবেন।

যখন কোন নাটক বা সিনেমা দেখবেন তখন খেয়াল করে দেখবেন শট গুলো কিভাবে নেয়া হয়েছে। তাদের কাজ গুলো স্টাডি করবেন। অনেক কিছু শিখা যায় অন্যের কাজ দেখে। মুভি শুধু টাইম পাস করার জন্য দেখবেন না।

১... টপ শট নেয়ার চেষ্টা করুনঃ বার্ড'স আই বা টপ ভিউ হলো এমন একটা ভিউ যেটাতে আমরা সাধারনত অভ্যস্ত না। তাই যখন আমরা উপর থেকে নেয়া কোন টপ শট দেখি, তখন সেটা আমাদের আগ্রহী করে তোলে। চেষ্টা করুন মই ব্যাবহার করতে। আপনি একটা চেয়ার বা টেবিলের উপর উঠেও শট নিতে পারেন। ধরুন, একটা প্যান এ কিছু ভাজা হচ্ছে। আপনি ঠিক প্যানের উপর থেকে কি ভাজা হচ্ছে সেটার শট নিন।

২... লো এঙ্গেল ব্যাবহার করুনঃ এমন কিছু যায়গা থেকে শট নিন যেটা আগে চেষ্টা করা হয়নি। সোফার নিচ থেকে নিন। একটা বাচ্চার চোখ থেকে যে এঙ্গেলে বড় দের দেখে সেখান থেকে নিন। ড্রেসিং টেবিল থেকে শট নিন। জুতা থেকে নিন। মানে, সেই লেভেল থেকে শট নিন

৩... প্রতি শটেই আনুভুমিক (horizontal) লেভেল রাখার চিন্তা বাদ দিন। আপনার ক্যামেরা যে সোজা করে ধরে রাখতেই হবে এমন কোন কথা নেই। কিন্তু, প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার শটের ডিমান্ড কি।

৪... মোশন আনুন। ক্যামেরা স্টিল রাখবেন না। মুভ করান। তার মানে এই না যে আপনি হাতে ক্যামেরা ধরে একটা কনভার্সেশনের মধ্যে ক্রমান্বয়ে মুভিং শট নিবেন। আগে স্ক্রিপ্ট স্টাডি করুন। তারপর দেখুন, এই শটে মোশন আনলে কেমন হবে। তারপর মোশন আনুন। ডলির উপর ক্যামেরা বসাতে পারে, স্কেটবোর্ড এর উপর ক্যামেরা বসাতে পারেন বা আপনি নিজেই উঠতে পারেন, গাড়ির সিটে মাউন্ট করতে পারেন, ফ্রীজের দরজায় লাগাতে পারেন কিনা দেখুন।

৫... ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে শট নিন। ডাইনিং টেবিলে ৪/৫ জন বসে খাবার খাচ্ছে আর গল্প করছে - এই শট টা আপনি ওভার দা শোল্ডার, ক্লোজ, মিড, ওয়াইড শটে নিতে পারবেন। ট্রাইপড এর উপর ক্যামেরা বসিয়ে শুধু রেকর্ড বাটিন চাপ দিয়ে অন/অফ করেই ৫ মিনিটের একটা সিকোয়েন্স কাভার করতে পারেন। কিন্তু, আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে একটা ডলির উপর উঠে বা জিব আর্ম ইউজ করে শটে মোশন আনা।

৬...যাই করুন না কেনো ক্যামেরা স্থির রাখবেন। কারন ছাড়া স্ক্রিন ঝাকুনি খেলে চরম বিরক্ত লাগে। ক্যামেরা স্থির রাখার জন্য যদি শট স্যাক্রিফাইস করতে হয় তাহলে তাই করা উচিত। বাজে ভাবে নেয়া এরিয়েল শট থেকে সুন্দর ভাবে নেয়া একটা লং শট অনেক ভালো।

৭... ক্রেন ব্যবহার করুন। দামী ক্রেন ব্যবহার না করতে পারলে কম দামী ক্রেন ব্যাবহার করুন। এফডিসি থেকে ক্রেন ভাড়া নিতে গেলে আপনার খরচ পড়বে একবেলার জন্য ২৫০০ টাকা। আপনি যদি পিক-আপ দিয়ে নিয়ে আসেন তাহলে পিক-আপের খরচ আপনার। ওরা পিক-আপ দিলে সেটার জন্য আরো দুই হাজার টাকা লাগবে।

৮... পয়েন্ট অফ ভিউ শট নিন। কিন্তু বেশী বেশী পয়েন্ট অফ ভিউ নিবেন না। প্রতি সিকোয়েন্সে একটা পয়েন্ট অফ ভিউ শট রাখার চেষ্টা করতে পারেন।

এই হলো মোটামুটি ৮ টা পয়েন যেগুলো আপনি একজন সিনেমাটগ্রাফার হিসেবে মাথায় রাখবেন। আপনি যদি ডিরেক্টর হয়ে নিজেই ক্যামেরা চালান, তাহলেও এসব ব্যাপার মাথায় রাখা উচিত। মনে রাখবেন, পুরোনো জিনিস দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে। আপনি যদি নতুন কিছু দিতে না পারেন তাহলে হয় আপনার জিনিস দেখবোনা, আর নয়তো দেখেও গুরুত্ব দিবোনা। So, Be Creative.

*লেখাটি ভিডিও মেকারে প্রকাশিত কাইল স্যাসিডির লেখা থেকে ধার করা।

মাহদী হাসান [শামীম]
ফ্রীল্যান্স ফিল্মমেকার।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×