আমার মনেই ছিল না। এই মাত্র স্কাইপিতে ঢুঁ মেরে দেখি ৮২ জন ইনবক্স করেছে, জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে...।
আজ আমার জন্মদিন...!!! আমার খুশী হবার কথা কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কেন, এ নিয়ে পরে বলছি।
আমি এখন ২৬!!! আমার এলাকার বড়রা প্রায়ই বলে, আমি নাকি দেখতে দেখতে বড় হয়ে গেলাম। আমার বাবার বরযাত্রী হয়ে যাওয়ার দিনটাও ওদের কাছে ‘সেদিনের ঘটনা’ মনে হয়। -এটা কোন কথা হলো? শুনে খুব বিরক্ত লাগতো।
কিন্তু আজ ২৬ –এ দাঁড়িয়ে, ‘জীবনের silver jubilee’ উদযাপন করে মনে হচ্ছে তাঁরা যথার্থই বলেন। ছোট বেলায় বান্দরের মত বনে-বাদাড়ে ঘুরে বেড়ানোর স্মৃতি গুলো এখনও আমার মনে দগ্ দগে...। আজ ওসব মনে করে কেন যেন আমারও মনে হচ্ছে, ‘এই তো সেদিনের ঘটনা’!!! কেটে লবন ঢুকিয়ে কার কাঁঠাল পাকাতে হবে, কার মিষ্টি আম গাছে আম পাড়তে উঠলে ধরা পড়ার সম্ভাবনা কম –মনে হচ্ছে মতিয়ার ,মিলন,নাহিদ উদয়রা মিলে ওসব নিয়ে এই তো সেদিন প্লান করলাম। [ওরা অবশ্য বিয়ে করে বাচ্চা উৎপাদনও শুরু করে দিয়েছে...] অচেনা মানুষ গুলো আজ আমার উদ্দেশ্যে বলে, ‘এই ছেলেটা কে?’ ৫ বছর পর যখন ৩০ হবো তখন বলবে, ‘এই লোকটা কে?’। সময়গুলো যেভাবে যাচ্ছে... মনে হচ্ছে সেই দিনটাও আর খুব বেশী দূরে নয় যখন মানুষ আমার উদ্দেশ্যে বলবে, ‘এই বুড়োটা কে?’
আজ তোমরা কষ্ট করে আমায় জন্ম দিনের শুভেচ্ছা জানাচ্ছ; আমার ভালো লাগার কথা, but বন্ধুরা আমার মোটেও ভালো লাগছে না –খুব খারাপ লাগছে.
আমি পৃথিবীর যে অঞ্চলে বাস করি সেখানকার মানুষগুলো নাকি গড়ে ৬০-৬৫ বছর বাঁচে। তোমাদের শুভেচ্ছা বার্তাগুলো আমার নেতিবাচক সত্ত্বা convert করে ফেলছে, “শুভ জন্মদিন বন্ধু, ৬০-৬৫ ’র দিকে আরেক ধাপ এগুলে, সময় ফুরিয়ে যাচ্ছে –কী করবে ঝট্ পট তাড়াতাড়ি করে ফেলো।”
বয়সের কথা বললে ২৬; আসলেই অনেক বড় একটা সংখ্যা। কিন্তু ২৬ –এ দাঁড়িয়েও কেন যেন নিজেকে ২৬ বলে মনে হচ্ছে না। আমার সমবয়সীদের -আমার বন্ধুদের লাইফস্টাইল, জীবনদর্শন, দায়িত্ববোধ দেখে মনে হয় আমি পিছিয়ে –অনেক অনেক পিছিয়ে আছি। আজ নিজেকে ২৬ বছর বয়েসী একটা গর্দভ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।
২৬ বসরের এই জীবনে অনেক ভুল করেছি , অনেক প্রিয় মানুষের থেকে কস্ট পেয়েছি । কিন্তু কস্ট পেলেও মানুষগুলোকে সব সময় আশীর্বাদই করেছি । তা না হলে তারা এত ভাল আছে কি করে ???
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



