এক শ্রেণীর মানুষের রাত জাগার অভ্যাস আছে! তাদের খুব একটা জরুরি কাজ না থাকলেও তারা রাত জেগে থাকে!
তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দেওয়া ধরাবাঁধা নিয়ম নেই যে ফোন দিতে হবে, নেই পড়াশোনার চাপ! তবুও তারা জেগে থাকে! লাইট বন্ধ করে অন্ধকার ঘরে পড়ে থাকে নীরব ভাবে! কখনও বা ছাদে বা বেলকুনিতে দাড়িয়ে আকাশ দেখা! মাঝেমধ্যে বাইরে হাটা বা ছাদে গিয়ে এদিক ওদিক করাটাকে এই শ্রেনীর মানুষেরা রুটিন করে নিয়েছে!
এরমধ্যেই চলে ফেসবুকে ঢু মারা! রোমান্টিক পোষ্টগুলো এই সময়টা তারা খুব মনযোগ দিয়ে পড়ে! হঠাৎ করেই লগ আউট! ভাল্লাগছে না!
"কিচ্ছু ভালো লাগেনা " টাইপের অসুখে ভোগে মানুষগুলো! বস্তাখানেক হতাশার চাপ মাথায় নিয়ে পড়ে থাকে মানুষগুলো শব্দহীন রুমটার কোনায়!
পাশের সেলফোনটা বেজেঁই চলে তবু কেন জানি ফোনটাও রিসিভ করতে ভাল্লাগেনা মানুষগুলোর। পুরোনো স্মৃতিগুলোর সাথে নিজেকে মিশিয়ে চলে যায় কল্পনার জগতের অনেকটা পথ! ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলে পছন্দের প্লে লিস্ট!
কেউ বা ছাদের কোনায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়ায়!
এরমধ্যে আবার আছে ক্ষুধার ব্যপার স্যপার! চিরুনি অভিযান দিয়ে বের করা হয় "মিড নাইট ডিনার " খাওয়া দাওয়া শেষে আবার জেগে থাকা! রাতের সাথে প্রতিযোগিতায় নামা! কোনদিন রাতের জয় হয়, আবার কোনদিন জয় করে এই মানুষগুলো! রাতকে পার করে ভোর করে!
বেশ অদ্ভুত অভ্যাস এই রাত জাগা! অদ্ভুত মজা! আর মজাটা তখনই তিব্রতর হয় যখন অতীতের অতিথি হিসেবে আগমন হয়!
"নিজেকে প্রচন্ড ব্যস্ত রাখা মানুষেরাও ঠিক রাত হলেই কাওকে মিস করে! অতীত মনে করে! "
মাঝেমধ্যে ফোনে গেমস খেলা, কখনও বা গ্যালারির ছবিতে চোখ রাখতে রাখতে বেশ কিছুটা সময় পার করে মানুষগুলো! ক্যমেরার ফ্রেমে বন্দী স্মৃতিগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা!
যখন আশপাশের মানুষগুলো প্রচন্ড ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এই মানুষগুলো তখন কষ্টগুলোকে হাতড়ে বেড়ায়!
এপাশ, ওপাশ করার পরও শেষ মূহুর্তে এদের ঘুম আসে না! চোখ বন্ধ করে চলে ঘুম আসানোর ব্যর্থ চেষ্টা! একটা সময় অজান্তেই ঘুম এবং যখন ঘুমটা ভাঙে তখন সামনে মায়ের রাগ মাখা মুখ!
এবং সাথে একটা প্রশ্ন থাকে,
"সারারাত কি করিস? "
আমি সারারাত কি করি সত্যিটা বলেই দিলাম আজ!
সেটা না হয় মায়ের আড়ালেই হলো!
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



