ছোট বেলায় পাখি ডাকা ভোরে ঘুম থেকে জেগেই বাইরে আসতাম। হাতে মেহেদি দিয়ে ঘুমাতে যেতাম মা শাসিয়ে দিতেন যেন কাথা বালিশ নস্ট না হয়। রাতে সতর্কতার সাথে জেগে উঠার জন্য বিছানায় যেতাম। কার হাত বেশি লাল হলো হাত ধুয়ে বড়দের দেখাতাম।নতুন কোন পোশাক পেলে সেটা সবার আগে পড়ব বলে থুত্থরুনি ঠান্ডায়ো গোছলের প্রতিযোগীতায় ফাস্ট হতাম। অপেক্ষার সময়টি যেতে চাইতোনা, কী যে আনন্দের সাথে ঈদের দিনটি শুরু হত,পৃথিবির সবচেয়ে সুখি মনে মানুষের মতকরে।(তখন তা কম্পেয়ার করিনী এখন তাই মনে হয়)। দুইটাকা আর ৫টাকার নতুন/পুরাতন একটি নোট আমাকে ধনি মানুষের কাতারে দাড় করাত।কিন্তু আজ কেমন যেন সেগুলো হারিয়ে গেছে। কোথায় পালাল সেই সুখ?যেন শুধুই স্মৃতি। কীভাবে সেদিনগুলো চলে গেল?আজ আমি বাবা হয়েছি। সন্তানদের সুখের দিকে চেয়ে দেখে নিরবে হারিয়ে যাই সে দিন গুলোতে।ভাবতে ভাবতে একসময় চোখের কোনে একফোটা অশ্রু ভারি হয়ে জমিনে পতিত হয়ে যায়। বাবা মা আজ আমার নতুন জামার খোজ নেয়না। কাকে দিলাম আর কাকে দিতে পারলামনা কারটা কেমন হল এমন বিচার বিশ্লেষন হয়।হাজারো দায়িত্বের মাঝে আমাদের সুখ গুলো, মিস্টি পাখি ডাকা প্রভাত গুলো অজান্তেই হারিয়ে যায়। আমরা থাকি অন্যের ভাল লাগায় অন্যকে ভালবাসায়। আমাদের ভালবাসার ভাললাগার যায় আসেনা। আমাদের সে দিন গুলো নেই।তবে কি এভাবে সামনে আরো কোন নতুন অভিজ্ঞতা আমাদের জন্য জমা হয়ে আছে যা কষ্টের মিছিলগুলো আরো দলবদ্ধ হয়ে আমাদেরকে পিস্ঠ করবে? আল্লাহ তোমার কাছে সব ভাললাগা আর ভাল বাসা। তাই তোমার সন্তুষ্টি চাই। তোমার কাছে গিয়েই আমরা সুখ চাই। তুমি আমাদের ভালবাস তোমাকে ভালবাসার সুযোগ দাো আর তোমার দাসত্ব করে তোমার কুদরতি পায়ে আমার মাথা নোয়াবার তাোফিক দাো ।হে আল্লাহ তুমি দিলের মালিক, ইয়া আল্লাহ তোমার কাছেই আমাদের স--------ব সুখ,তুমি আমাদেরকে তোমার আরশের নিচে মেহমান বানাো..............নি:স্বার্থ ভালবাসা তোমাতেই হে প্রভু!
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।