আজ থেকে আমি আর তোমাকে ভেবে কখনো দুশ্চিন্তা করবো না।
আর কখনো তোমাকে ভেবে এই জীবনের জন্য তিল পরিমান দুঃখ সৃষ্টি করবো না।
এই জীবন আমার,শুধু আমার।
আর এই জীবনের জন্য সুখ,দুঃখ সৃষ্টি
শুধু আমিই করব।অন্য কেউ নয়।
আর কেনই বা আমি তোমাকে নিয়ে ভাবব?
আমিতো চিনেছি তোমার ভিতরের মানুষটিকে
সে একটি মুখোশ পরা পশু মানুষ
সে চেয়েছিল তার অপরাধে,ঘৃনীত কাজে
আমি আত্বহত্যা করি।কিন্তু না,কখনোই না।
কখনোই আমি আত্বহত্যা করবো না।বরং
আজ থেকে আমি আর তোমাকে ভেবে কখনো দুশ্চিন্তা করবো না।
আর কখনো তোমাকে ভেবে এই জীবনের জন্য তিল পরিমান দুঃখ সৃষ্টি করবো না।
আর আমি কখনো ভুলেও ভাবিনী তোমার বুকের পশুটি
এই বুকের ঘুমন্ত প্রাণটি জাগ্রিত করবে।
এখন আমি এক অনন্ত কালের জাগ্রিত প্রাণ।
সদা জেগে আছি পথ চলার,ওপার পথ চলার।
আর আমার পিছনে ফিরে তাকাবার সময় নাই।
খুব অল্প সময়ের পথ বাকী ওপার পা রাখার।
এই সময়ের মধ্যে আমাকে প্রাণের মুক্তি করতে হবে।
নতুবা আমাকে পশু হয়ে মরতে হবে।সুতরাং,
আজ থেকে আমি আর তোমাকে ভেবে কখনো দুশ্চিন্তা করবো না।
আর কখনো তোমাকে ভেবে এই জীবনের জন্য তিল পরিমান দুঃখ সৃষ্টি করবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।