আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।
আমার কাছে সিনেমা ভালো লাগার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো তার গল্প। আমার কাছে আরো ভালো লাগে যখন খুব সাধারণ একটা গল্পের মধ্যে অসাধারণভাবে অসাধারণ একটা অনুভূতিকে মূর্ত করে তোলা হয়। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ইরানি সিনেমা “মাদর” (মা) ঠিক এমনই একটা সিনেমা। পরিচালক মোহাম্মদ রেযা খেরাদমান্দাঁ। সিনেমার নাম থেকেই বুঝা যাচ্ছে এর মূল বিষয় হলো মা। সিনেমায় দেখা যায় জনৈক বৃদ্ধ লোক রাস্তার উপরে খড়িমাটি দিয়ে কিছু একটা আঁকছেন। ঠিক কী আঁকছেন তা বুঝা যাচ্ছে না। অনেকগুলো প্যাটার্ন আঁকছেন। অনেকগুলো ক্লোজ আপ দিয়ে এই আঁকার ব্যাপারটিকে দেখানো হয়। শেষে মিড শটে দেখা যায়, তিনি আঁকা শেষ করে রাস্তায় ঐ ছবিটার উপর শুয়ে পড়েছেন। লং শটে দেখা গেলো তিনি একজন মায়ের বিশাল একটা ছবি এঁকেছেন যার কোলো একটা বাচ্চা, আর বৃদ্ধ লোকটা সেই বাচ্চার জায়গাটাতেই শুয়ে আছেন।
মনে হলো যেন এটা আমি, আমি নিজেও তো মায়ের কোলটাকে মিস করি। মেদহীন একটা শর্টফিল্ম। ক্যামেরার খুব বেশি কারুকাজ নেই। শ্যালো ডেপথ অব ফিল্ডের কতগুলো শট। শুধু শেষে একটা শট আছে ড্রোন দিয়ে নেয়া। খুব সাধারণ মিউজিক। কিন্তু ছবিটা দেখার পর অনেকক্ষণ নেশাগ্রস্থ হয়ে থাকতে হয়।
লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন