somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসউদুর রহমান রাজন
আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

একটি টাইমফুল-টাইমফুল অনুভুতি

২২ শে মে, ২০২১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার টাইমফুল গাছে আজ প্রথম ফুল ফুটেছে। টাইমফুল গাছে ফুল ফোটানো কোন বড় ঘটনা না। কোন সাধনার বিষয়ও না। তবুও আমার কাছে বড়ই আনন্দের। আমি যার পর নাই এক্সাইটেড। ছবি তুলে বউরে পাঠাইলাম সকালে। ও ঘুম থেকে উঠেই ফেসবুকে ছবি আপলোড দিছে। ক্যাপশন দিছে, “আইলোরে নয়া দামান...।” আমার বাসায় কোন ব্যালকনি নাই। ছাদে গাছ লাগাইতে চাইছিলাম, বাসার সামনেই ছাদ- আমার চিলেকোঠার বাসা। কিন্তু বাড়িওয়ালা ছাদে গাছ লাগানোর পারমিশন দেয় নাই। তখন সিদ্ধান্ত নিলাম ঘরের জানালার শিকে মিনারেল ওয়াটারের বোতল ঝুলায়া ঘরের ভিতরেই গাছ লাগামু। লাগায়া দিছি। এখন সেই গাছে ফুলও ফুটছে। এক্সাইটেড হবো না! আরো গাছ লাগাবো। পুরা জানালায় একটা ভার্টিকেল গার্ডেন করবো ভাবতেছি। প্রথমে ভাবছিলাম ধইন্যা পাতা আর পুদিনা পাতার গাছ লাগামু। আম্মারে দেখতাম ঘরের বারান্দায় লাগাইতো। আর লাগাইতো পুঁইশাক। আমার মধ্যবিত্ত আম্মা যেদিন তার বাগানের ফসল তুলতেন আর সেই পুঁইশাক, যদিও পরিমানে অল্প, রান্না করে আমাদের পাতে দিয়া বলতেন, “আমার গাছের পুঁইশাক,” তার যেই ফিলিংটা হইতো, আমার এখন ঠিক এমন টাইপের গর্ব লাগতাছে। তবে এখন আর ধইন্যা পাতার গাছ লাগাইতে মন চাচ্ছে না। আমার চার ফিট বাই চার ফিটের জানালায় আর কী লাগানো যায়? একটা গোলাপের চারা আনবো ভাবতেছি। গতকাল আপেল খেয়ে বিচিগুলা ভিজা টিস্যু পেপারে মুড়িয়ে রাখছি। ইউটিউবে দেখছি এইভাবে নাকি আপেলের বীজ থেকে চারা বের করা যায়। যদি চারা বের হয় তাইলে আপেলের একটা বনসাই করা যায় (গাছে কাঁঠাল গোঁফে তেল)।



টাইমফুল গাছের একটা ব্যাপার আছে। আগেও জানতাম ব্যাপারটা কিন্তু এখন চোখের সামনে থাকায় বিষয়টা ভাবাচ্ছে। গাছের একটা ডাল ভেঙে লাগায়া দিলে সেটাও আবার একটা নতুন গাছ। কিছুক্ষণ আগেও যেটা আমার অস্তিত্বের অংশ ছিলো, সেটা এখন আলাদা অস্তিত্ব। প্রাণটা দুইভাগ হয়ে গেলো। চাইলে চার ভাগ, পাঁচভাগ করা যাচ্ছে। মানুষের বেলায় এমন হইলে কেমন হইতো। আমার একটা হাত কেটে ফেলে দিলাম, সেখান থেকে নতুন একটা মানুষ। কিন্তু আমার হাতের কী হবে? আমার তো আর হাত থাকবে না। আমি তো এইটা দিয়াই দিছি। এক্সিডেন্টে মানুষের হাত-পা-মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে সেখান থেকে আরো আরো মানুষ। আরো একটা সমস্যা হইতো। আমরা হাগুমুতু করলে বা নখ কাটলে সেখান থেকেও তো নতুন মানুষ জন্মাইতো। ব্যাপারটা ভয়ংকর হইয়া যাইতো। বার্থ কন্ট্রোল বলে কোন বিষয়ই থাকতো না। এই বিষয়ে আর আগে না বাড়লেই ভালো হবে। টাইমফুল গাছ মিনারেল ওয়াটারের বোতলে থাক, আমি আমার জায়গায় থাকি।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ রাত ৮:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×