somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসউদুর রহমান রাজন
আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

কথাটা কি আসলেই এত বড় ছিল?

২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানাইতে গিয়া কইছেন “এটা অগ্রহণযোগ্য।” এটা শোনার পর আমি খুব বিরক্ত হইছি। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের উপরে না, আমার মেজাজ খারাপ হইছে যেই সাংবাদিক রিপোর্টটা করছে তার উপরে আর সেই সব একচোখা মানুষগুলার উপরে যারা এই রিপোর্ট দেখার পর মনে মনে “পাইছিরে” কইয়া ফিলিস্তিন আর ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উপরে ঝাঁপায়া পড়ছেন।
বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত অ-রাষ্ট্রদূতসূলভ কোন কথাই বলেন নাই। তিনি একটা ভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপারে যে ভাষায় কথা বলা উচিৎ সে ভাষাতেই বলেছেন। তিনি যদি ভুল কিছু বলতেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মানুষজন আঙুল চুষেন না যে, দুইদিনেও এর শক্ত প্রতিবাদ করবেন না। ফিলিস্তিনের প্রতি আমাদের কোন ঠেকাও নাই, আর ফিলিস্তিনরে আমাদের ডরানোরও কিছু নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র বলেছেন, রাষ্ট্রদূতের মতামত অপ্রাসঙ্গিক। তাইলে সমস্যাটা কই হইলো?
একটা কথা আছে আপনার নিয়ত আপনার বুঝ ব্যবস্থা নির্ধারন করে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত তো বাংলা জানে না, তবে তিনি একজন রাষ্ট্রদূত হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার ভালই জানেন। সমস্যা হইলো যেই সাংবাদিক নিউজটা করছে, তার ইংরেজিতে বিদ্যার দৌড় বেশি না। আর তিনি ইংরেজি জানলেও তার অনুবাদ একটু ঘুরায়া করলে নিউজটা ভালো হয়। একই কথা যারা এই খবরে লাফায়া উইঠা ফিলিস্তিনরে ধুইতে শুরু করছেন তাদের বেলায়ও প্রযোজ্য। তারা শুধুমাত্র রিপোর্টটা শুনছেন। বাংলায়। তাদের বেলায়ও প্রবলেম হইলো তাদের নিয়ত। তাদের নিয়তের গ-গোলের কারণে তারা একটু যাচাই বাছাইয়ের প্রয়োজনও অনুভব করেন নাই। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের পিছে আঙুল দিতে শুরু করলেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত পরিষ্কার ইংরেজিতে কইছেন," It cannot be acceptable for us.” যার বাংলা হইলো, “এইটা আমাদের জন্য গ্রহণযোগ্য হইতে পারে না।” খুব সুন্দর কূটনৈতিক ভাষা। কিন্তু বাংলাদেশের মিডিয়া এইটারে বানাইছে, “এটা অগ্রহণযোগ্য,” ইংরেজি করলে যা দাঁড়ায়, “It is not acceptable,” যা তিনি কখনো বলেনই নাই। বাক্য দুইটা আপাত এক মনে হলেও এতে ভাবগত বিশাল ফারাক আছে। যারা অনুবাদের সাথে যুক্ত বা লেখালিখি করেন তারা ব্যাপারটা বুঝবেন।
আচ্ছা সাংবাদিক নাইলে ইংরেজি জানে না তাই এমনটা করছে, কিন্তু যারা এইটা নিয়া হাউকাউ করতাছে তারাও কি ইংরেজি জানে না? সমস্যা হইলো আমাদের নিয়তে। বাংলাদেশের মিডিয়া সংবাদটা ভালভাবে বেচার জন্য ফিলিস্তিনি রাষ্ট্রদূতের ভাষাটারে একটু পরিবর্তন কইরা দিছে। আর পিছে আঙুল দেয়ার স্বভাব যেই মানুষগুলার তারা কোন বিচার বিবেচনার তোয়াক্কা না কইরা বেকুবের মতো ফিলিস্তিনের রাষ্ট্রদূতরে ধুয়ে দেয়ার চান্সটা মিস করতে চায় নাই। এইসব বিষয়ে ডিল করার আগে আমাদের বাংলার পাশাপাশি ইংরেজিটা শিখতে হবে আর নিজেদের একদেশদর্শী মনোভাব পরিহার করতে হবে। পাশাপাশি মানুষের ভাষা বুঝার ও উপলব্ধি করার সামর্থ অর্জন করতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×