ধলেশ্বরী নদী
২৭ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে কবিতাগুলো জীবনে বহুবার পড়া বা শুনা হয়েছে তার মধ্যে
বাঁশি একটি। কেন যেন রবীন্দ্রনাথের এই কবিতাটা আমার হৃদয়কে স্পর্শ করে। এই কবিতায় একটা নদী আছে। "ধলেশ্বরী নদীতীরে পিসিদের গ্রাম" - সেই থেকে 'ধলেশ্বরী'- নামটার প্রতি আমার হৃদয়ের আহা-উহু। বাংলাদেশের অসংখ্য নদীর মত এই নামটাও খুব আবেগপ্রবণ। আর সেই কৈশর থেকে পড়তে পড়তে নামটার প্রতি আমার আবেগও যথেষ্ট।

মুন্সিগঞ্জের ধলেশ্বরী আমি দেখেছি বেশ ক'বার। তবে স্পর্শ করা হয়ে ওঠেনি। এবছর স্বাধীনতা দিবসের ছুটিতে মেয়েকে নিয়ে গেলাম ধলেশ্বরী দেখাতে- পারিবারের আরও অনেকে। আমার সব থেকে বেশি আবেগ নিয়ে বেড়ে ওঠা মানুষটা যখন স্পর্শ করলো ধলেশ্বরী - সে এক অসাধারণ ভালো লাগা।
অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির একটা দেশে যখন দেশাত্মবোধের কৃত্রিম অনুভূতি বিতরণের চেষ্টা সর্বত্র, তখন বিস্রস্ত মনকে পুঞ্জিভুত করে দেওয়ার ভালোলাগা আমার জন্যে এবছর স্বাধীনতা দিবসে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন